বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় সফর শেষে বাড়ি ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের আলওয়ারে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজন প্রাণ হারিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুন গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে ভিতরে থাকা যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা, একজন পুরুষ এবং একটি শিশু। তাঁরা মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত প্রায় ১১টার সময় লক্ষ্মণগড় থানা এলাকার মৌজপুর সংলগ্ন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। পরিবারটি একটি গাড়ি ভাড়া করে বৈষ্ণো দেবী দর্শন শেষে ফিরছিল। যাত্রাপথে হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গাড়িটি সিএনজি ও পেট্রোল দুই ধরনের জ্বালানিতে চলত। গ্যাস লিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ভেতরে থাকা যাত্রীরা বের হওয়ার সুযোগই পাননি। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

চালক পরিস্থিতি বুঝে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচালেও তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মৃতদেহগুলি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের