ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ না পরে বিএল ও -দের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ভোটের তালিকা নিয়ে মানুষকে হেনস্থা করবেন না। রাজ্যেরই চাকরি করেন আপনারা এটা মনে রাখবেন। সোমবার বীরভূম জেলার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বি এল ও – দের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘদিনের ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী। উদাহরণস্বরূপ তিনি বলেন,” ধরুন একটি ছেলে চার দিনের জন্য বেড়াতে গেছেন তার নাম বাদ দিয়ে দেবেন ?তা কি হয়?” বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে বাংলার বুথ স্তরের আধিকারিক বি এল ও দের(BLO) মুখ্যমন্ত্রীর নির্দেশ মানুষজনকে অযথা হেনস্থা করবেন না।

তারা যে রাজ্য সরকারি কর্মচারী সে কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকে সোমবার মুখ্যমন্ত্রী বলেন বিএল ওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটা দেখার। বি এল ও- দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দায়িত্ব নেয় নির্বাচন কমিশন। তার আগে এবং পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের চাকরি করেন। কোন মানুষকে অযথা হেনস্তা করবেন না। ভোটে ইতিমধ্যে বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ শুরু করেছে নির্বাচন কমিশন। এই আবহে গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাই সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠকে ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘদিনের ভোটারদের নাম যাতে বাদ না যায় সেদিকে নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী(CM)।

উদাহরণ দিয়ে বলেন ,ধরুন একটি ছেলে চার দিনের জন্য বেড়াতে গেছে ।তার নাম বাদ দিয়ে দেবেন তা কি হয় ?এই সূত্রে জেলা শাসকদের চোখ কান খোলা রাখারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের কাজে যে মুখ্যমন্ত্রী বিশেষ সন্তুষ্ট নন এ দিন প্রশাসনিক বৈঠক থেকে তা বুঝিয়ে দিয়েছেন। বিহারের পর এই রাজ্যে ভোটার তালিকায় সমীক্ষার কাজ শুরু করতে চলেছে কমিশন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে এই কাজে যারা যুক্ত সেই বিএল ও- দের একাংশকে নিয়ে দফায় দফায় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। গত ১৭ ও ১৮ জুলাই প্রশিক্ষণ হয় দিল্লিতে। রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নজরুল মঞ্চে নিজে উপস্থিত ছিলেন। এদিকে দিল্লিতে যে প্রশিক্ষণ হয় সে কথা রাজ্য সরকার জানতোই না।সেই সূত্রেই মুখ্যমন্ত্রী বলেন, জেলা শাসকদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় দেখছি জেলা শাসকরা দায়িত্ব দিচ্ছেন নিচের কাউকে।

এই যে এক হাজার লোককে দিল্লি নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হল, জেলা শাসকদের উচিত ছিল মুখ্য সচিবকে জানানো। কিন্তু তারা সেটা করেননি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নির্যাতন প্রসঙ্গ। যে সকল পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসতে চান তাদের ফিরিয়ে আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে। এই বিষয়ে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এবং মন্ত্রী মলয় ঘটককে আলোচনায় বসার নির্দেশ দেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন তারা রাজ্যে ফিরে এলে তাদের ১০০ দিনের কাজ দেওয়া হবে। করে দেওয়া হবে রেশন কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ড। প্রশাসনিক কাজে অগ্রগতি নিয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশে দেন মুখ্যমন্ত্রী, বর্ষা মিটলে পঞ্চায়েতগুলোতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। স্থানীয় সমস্যাগুলির সমাধান ২১ অগাস্ট থেকে শুরু হতে চলা, ৬০ দিনব্যাপী ‘আমাদের পাড়া আমাদের সমাধান ‘কর্মসূচিতে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি