নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মী সহ নিহত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। নিউইয়র্কের ম্যানহাটনে এক বন্দুকবাজের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশকর্মী সহ চারজনের মৃত্যু হয়েছে। চারজনকে গুলি করে হত্যা করে বন্দুকবাজ নিজেও আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যুও হয়েছে। দিদারুল ইসলাম ৩ বছর ধরে নিউইয়র্ক পুলিশে কাজ করছেন বলে জানা গিয়েছে। তিনি বাংলাদেশের সিলেটের বাসিন্দা। হামলায় নিহতদের মধ্যে আরও দুজন পুরুষ ছাড়াও একজন মহিলাও রয়েছেন।

সূত্রের খবর, সোমবার সন্ধের সময় ম্যানহাটনে এটি অফিস ভবনে আচমকাই হানা দেয় এক বন্দুকবাজ। ওই অফিসের বিল্ডিংয়ে জাতীয় ফুটবল লিগের সদর দফতর রয়েছে। পাশাপাশি ব্ল্যাকস্টোন নামক একটি সংস্থার অফিসও রয়েছে। ওই অফিসে ঢুকে হামলা চালায়। হামলা চালানোর পরে তার গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। এরপর সে নিজেও নিজেকে গুলি করেছে বলে জানা গিয়েছে। ওই অফিসে গুলিু চালিয়ে ৪জনকে হত্যা করে ৩৩ তলায় উঠে আত্মঘাতী হয়েছে সে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য জিনিসপত্র গোছাচ্ছিলেন। আচমকাই মাইকে কিছু ঘোষণা শুনতে পাওয়া যায়। তখনই বুঝতে পারেন কেউ মেশিনগান নিয়ে হামলা চালাচ্ছে। ঘটনাটি সামনে আসার পর পুলিশকর্মীরা ওই এলাকা ঘিরে ফেলে। সূত্রের খবর, সন্দেহভাজন বন্দুকধারী লাস্ট ভেগাসের বাসিন্দা শেন ডেভন তামুরা (২৭)। পুলিশ সেই সন্দেহভাজন বন্দুক গাড়ির একটি ছবি প্রকাশ করেছে। সিসিটিভিতে দেখা গিয়েছে অভিযুক্ত একটি লম্বা বন্দুক হাতে ওই অফিসে প্রবেশ করেছে। অভিযুক্তের কাছে বন্দুকের লাইসেন্স ছাড়াও একটি মেয়াদ উত্তীর্ণ তদন্তকারী লাইসেন্সও মিলেছে। পার্ক অ্যাভিনিউয়ের মতো বড় অফিসে একজন বন্দুকধারী বুলেটপ্রুফ জ্যাকেট পরে এবং একটি এআর-স্টাইলের রাইফেল নিয়ে কীভাবে প্রবেশ করল সেই নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে এক্সপোস্ট করে জানানো হয়েছে, বন্দুকবাজের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা