পরকীয়ার জের! বিয়ের এক বছরেই ডিভোর্স, বদলা নিতে স্বামী ও শ্বশুরকে হাঁসুয়ার কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক :  বিয়ের পরেও অবৈধ সম্পর্ক রেখেছিলেন। তার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর। তারজেরে বিয়ের একবছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  বিবাহ বিচ্ছেদের বদলা নিতে স্বামী ফায়িম শেখ ও শ্বশুর তাজমুল শেখকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শ্বশুরের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কালিয়াচক থানার হারুগ্রাম বারোবিঘা এলাকায়। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্বামী।

জানা গিয়েছে, কালিয়াচক থানার বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়ার বাসিন্দা তাজমুল শেখের ছেলে ফায়িমের সঙ্গে বিয়ে হয় রাসিউল শেখের মেয়ের সঙ্গে। বিয়ের পর থএকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল ওই তরুণী। বিষয়টি জানাজানি হতে প্রতিবাদ জানায় স্বামী। তারপরেই সম্পর্ক ভেঙে যায়। শুক্রবার সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। সেই সময় হারুগ্রাম বারোবিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতীরা তাদের ঘিরে ধরে। এরপরই হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এই হামলার ঘটনার বিষয়টি আশপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে তাজমুল শেখের মৃত্যু হয়।

ফায়িমের মা জানিয়েছেন, বিয়ের পরে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িত ছিল পুত্রবধূ। বিবাহ বহির্ভুত সম্পর্কের বিষয়টি জানতে পেরে যায় সকলেই।    এরপরই ফায়িমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গ্রামে সালিশি সভা হয়ে মেয়ের পরিবারের বিরুদ্ধে পৌনে দুলক্ষ টাকা জরিমানা করা হয়। যদিও সেই টাকা ওরা দেয়নি বলে অভিযোগ। এই ঘটনার বদলা নিতে রাসিউল শেখ তার এক আত্মীয় হাসনাত শেখ ও তার দলবল হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাজমুল শেখের।

এরপরেই রাসিউল শেখ ও হাসনত শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি