ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: টানা বৃষ্টিতে হুগলির আরামবাগ গোঘাটের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্লাবিত। সেখানকার বন্যা পরিস্থিতি ও মানুষের জল যন্ত্রণা দেখতে মঙ্গলবার যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ঘাটাল থেকে ঝাড়গ্রাম যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর কনভয় হঠাৎ গিয়ে হাজির হয় বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে(Birsinha Village)। বিদ্যাসাগরের গ্রামে পৌঁছে মুখ্যমন্ত্রী সেখানকার গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। খোঁজ খবর নেন সেখানকার পরিস্থিতি। গ্রামবাসীরা হাতের কাছে মুখ্যমন্ত্রীকে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন। তার হাতে বীরসিংহ গ্রামের বাসিন্দারা তুলে দেন একটি মূর্তি। মুখ্যমন্ত্রী তা সাদরে গ্রহণ করেন।

মুখ্যমন্ত্রী(CM) মঙ্গলবার ঘাটালের(Ghatal) আরগোড়া চাতালে জমা জলে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। বিবিসির বিরুদ্ধে অপরিকল্পিতভাবে জল ছাড়া অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ দেব(MP Deb)। ঘাটালে দাঁড়িয়ে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একান্ন হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। মাইথন, পাঞ্চেতে বৃষ্টি হলেই জল ছেড়ে দিচ্ছে। এতে বাংলা প্রভাবিত হচ্ছে। এই অত্যাচার সইব না।ঝাড়খণ্ডকে জল থেকে বাঁচানো হচ্ছে আর বাংলাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে।

২০২৬ সালের পর ডিভিসি’র জল কিভাবে আটকানো যায় তার পরিকল্পনা করবো। এতে টাকা লাগবে হয়তো। আমাদের কয়েকটা ড্যাম(Dam) তৈরি করতে হবে। অন্যদিকে জল যাওয়ার ব্যবস্থা করে দেব। আমরা ওদের এ নিয়ে বলতে বলতে ক্লান্ত ।এবার অ্যাকশান(Action ) নেব। মঙ্গলবার ঘাটালে আসার আগে মুখ্যমন্ত্রী হুগলির আরামবাগ ও গোঘাটে এলাকায় সেখানকার বন্যা প্লাবিত এলাকা দেখতে যান। গোঘাট ও আরামবাগে টান শিবিরে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া মানুষজনকে দুপুরের খাবার নিজের হাতে পরিবেশন করেন।

এরপর কামারপুকুরের(Kamarpukur) নতুন অতিথি নিবাসের উদ্বোধন করে সেখানে বিজেপির নাম না করে কেন্দ্রের গেরুয়া শিবিরের বিরুদ্ধে বাংলা ভাষা কে অপমান করা হচ্ছে বলে প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন আমাদের মধ্যে কোন ভাগাভাগি নেই। মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি শ্রীরামকৃষ্ণের সর্ব ধর্ম সমন্বয়ের পথকে বিশ্বাস করেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে