জয়েন্টের ফল নিয়ে অনিশ্চয়তা, ঝুলেই রইল হাজার হাজার পড়ুয়ার ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এদিন রেজাল্ট প্রকাশ হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট ভাবে এখনো কিছু জানায়নি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে মনে করা হচ্ছে বৃহস্পতিবার সম্ভবত ফল প্রকাশ হচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর ফল ঘোষণার কথা এদিন বলা হয়েছিল।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন এন্ড বোর্ডের একটি মামলা রয়েছে। সেই মামলার কারণেই ফল প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মামলার পর শিক্ষা দপ্তর কি নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।
জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল চলতি বছরের ২৭ এপ্রিল। মাঝে পেরিয়ে গিয়েছে তিন মাস। কিন্তু ফল প্রকাশ হয়নি। বোর্ডের পক্ষ থেকে সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবারের কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও কাটেনি অনিশ্চয়তা।

রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি মামলায় গত ২৮ জুলাই হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। হাইকোর্ট জানিয়েছিল রাজ্যের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করতে হবে। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের স্থগিতাদেশ দিতেই নির্দেশনামা নিয়ে ওবিসি সংরক্ষণ বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেয় উচ্চশিক্ষা দপ্তর। তারপরেই সেটি পাঠানো হয়েছে জয়েন্ট বোর্ডকে। জয়েন্টের ফল প্রকাশের পাশাপাশি কলেজে স্নাতক স্তরের ভর্তির যে মেধাতালিকা সেটাও প্রকাশ হওয়ার কথা রয়েছে। সেটা হয় কিনা সেটাই এখন দেখার। সব নিয়েই উদ্বেগে পড়ুয়ারা।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের