জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বন্দনা বাংলাদেশের সেনা-বিমান ও নৌবাহিনীর প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেনজির ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। শেখ হাসিনা জমানার অবসানের পরে মোল্লা মুহাম্মদ ইউনূসের রাজত্বে যেখানে হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ, সেখানে জন্মাষ্টমীর দিনেই ভগবান শ্রীকৃষ্ণের বন্দনায় মেতে উঠলেন তিন বাহিনীর প্রধান। নির্ভয়ে এবং নিশ্চিন্তে বাংলাদেশে হিন্দুদের বসবাস করার আর্জি জানানোর পাশাপাশি বুক চিতিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালনেরও পরামর্শ দিলেন। যেভাবে দেশের তিন বাহিনীর প্রধান ভগবান শ্রীকৃষ্ণের ‘দুষ্টের দমন আর শিষ্টের পালনের’ বার্তা আওড়েছেন, তা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পাশাপাশি ধর্মীয় মৌলবাদীদেরও ঘুরিয়ে বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন তাঁরা।

শনিবার (১৬ অগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান বলেন, ‘শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে। এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার।’ হিন্দুদের মাথা উঁচু করে ধর্মীয় রীতি পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেন ‘আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব,  প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেব।’ ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করে তিনি বলেন ‘ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এ দেশে একসঙ্গে বসবাস করব।’

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, ‘শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসই যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। এই বাংলাদেশ আমাদের সবার। স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। সবাই মিলে কাজ করলে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব।’ সেনা ও বিমানবাহিনীর প্রধানের সুরে সুর মিলিয়ে নৌবাহিনীর প্রধান এম নাজমুল হাসান বলেন, ‘আসুন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্জ্বলিত করেন।’

 

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩