স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী এবং সৎ ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংলিশ বাজার: হাতমুখ বেঁধে নৃশংস ভাবে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী এবং সৎ ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার পৌরসভার(Englishbazar Municipality) ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস(Jadubhusan Das)। পুলিশ এই ঘটনায় স্ত্রী দয়া দাস(Daya Das) এবং তার সৎ ছেলে বিক্রম মন্ডলকে(Bikram Mandal) গ্রেফতার করেছে। জানা যায় রবিবার রাতে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে খুন করে। প্রথমে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর ধারালো কোদাল এবং হাঁসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়।

এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়।সোমবার সকালে এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ধৃত স্ত্রী এবং সৎ ছেলেকে আদালতে পেশ করে তদন্তের সাথে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।

যে হাঁসুয়া এবং কোদাল দিয়ে খুন করা হয়েছে তা রক্তমাখা অবস্থায় তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ। যে বাড়িতে খুন হয়েছে সেখানে তদন্তে যায় পুলিশ অফিসাররা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোন পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে আক্রোশের বসেই এই খুন করা হয়েছে। এর পেছনে সম্পত্তিগত সমস্যা থাকতে পারে বলে পুলিশ অনুমান করছে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪