ত্বকের বলিরেখা দূর করতে ফলের রস, জেনে নিন কোন ফলে বাড়বে জেল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি : শরীর সুস্থ রাখতে চাইলে সুষম খাদ্যের পাশাপাশি ফল খাওয়া অত্যন্ত প্রয়োজন। পরিমিত খাবার, জল, নিয়মিত ফল খেলে ত্বক অত্যন্ত ভালো হয়। ফল খাওয়ার পাশাপাশি সেই ফলের অল্প একটু টুকরো মুখে মাখলে ত্বকের নানা সমস্যার সমাধান হয়। বেশি বয়সের সঙ্গে এখন  অল্প বয়সেই অনেকের মুখে বলিরেখা দেখা দেয়। সেই সমস্যার সমাধান করতে চাইলে ফলের টুকরো ফেসিয়াল হিসেবে দারুন কাজ করে। এবার জেনে নিন কোন ফল দিয়ে কী ফেসিয়াল করলে ত্বক ভালো থাকবে। তবে কোন ফলে যদি এলার্জি থাকে তা দূরে সরিয়ে রাখা উচিত। বিউটি পার্লারে যাওয়ার বদলে বাড়িতে বসেই করতে পারবেন ফেসিয়াল।

বেদানার রসের সঙ্গে মধু ও ময়দা মিশিয়ে একটি পেস্ট  তৈরি করে নিতে পারেন। এই মাস্কটি সপ্তাহে দুবার ব্যবহার করলে ত্বক ঝকঝকে হয়ে যাবে।

কলা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। এবার সেই কলা দিয়েই আপনি ফেসিয়াল করতে পারেন বাড়িতেই। কলার মধ্যে থাকে, ভিটামিন কে, সি, ই ও ফাইবার। একটি কলা চটকে নিয়ে মুখে মেখে নিতে হবে। তার কিছুক্ষণ পর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিলে ত্বক ঝকঝকে হয়ে যায়।

ফেসিয়াল হিসেবে পাকা পেঁপেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে নিয়ে ভাল করে মেখে নিলে বেশ কিছুক্ষণ পর উষ্ণ জলে মুখ ধুয়ে নিলে ত্বকের জেল্লা বাড়ে। কমলালেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে মাখলেও ত্বকের জেল্লা বৃদ্ধি পাবে। ত্বকের বলিরেখা দূর করতে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১