সৌদি সুপার কাপে আল নাসরের হয়ে গোলের সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: দিয়াগো মারাদোনা-লিওনেল মেসিদের ফের টেক্কা দিয়ে গেলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার (২৩ অগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই এক ইতিহাস গড়েছেন সিআর সেভেন। তিনিই হলেন বিশ্বের প্রথম ফুটবলার যিনি চারটি ক্লাবের জার্সি গায়ে গোলের সেঞ্চুরি করেছেন।

এদিন হংকংয়ে সৌদি সুপার কাপ ফাইনালে আল আহলির বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। আল নাসরের জার্সি গায়ে শততম গোলের মালিক বনে যান। দীর্ঘ কেরিয়ারে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ৩৪৬ ম্যাচে গোল করেছিলেন ১৪৫টি। জুভেন্তাসের হয়ে ১৩৪ ম্যাচে তাঁর গোল ছিল ১০১টি। আর এদিন আল নাসরের হয়ে ১১৩তম ম্যাচে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

পেশাদার ফুটবলার হয়ে বিখ্যাত ক্লাবের হয়ে যেমন গোলের পর গোল করে চলেছেন রোনাল্ডো, তেমনই দেশের জার্সি গায়েও এখনও পর্যন্ত করেছেন ১৩৮ গোল। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেনের গোলের সংখ্যা দাঁড়াল ৯৩৯টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে বাকি আর মাত্র ৬১টি গোল। যে ফর্মে তিনি রয়েছেন তাতে চলতি বছরেই ওই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলি নেতা তারক সিংয়ের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব