নতুন মায়েদের বার্তা দিতে গ্রামীণ হাসপাতালে স্ত্রীয়ের প্রসব করালেন স্বাস্থ্য আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবরা : ধার দেনা করে হলেও এখন অনেকেই সন্তান জন্মের ক্ষেত্রে সিজার করাতেই পছন্দ করেন। সিজার করালে প্রসব যন্ত্রণা থেকে কিছুটা রেহাই মেলে। কিন্তু সারাজীবনের জন্য অনেকটাই দুর্বল হয়ে যান মা ও সন্তান। সিজার হওয়ার ক্ষেত্রে মহিলাদের পরবর্তী সময়ে একাধিক সমস্যা দেখা দেয়। অনেকেই গ্রামীন হাসপাতালের পরিবর্তে একটু বেশি খরচে বেসরকারি নার্সিং হোমে যাচ্ছেন। এবার গ্রামীন হাসপাতালে সুস্থভাবে সন্তান জন্ম দেওয়ার বার্তা দিতে নিজের স্ত্রীয়ের প্রসব করালেন স্বাস্থ্য আধিকারিক মিটন বিশ্বাস।

একটা সময় ছিল, সাধারণ নিয়মে সন্তান প্রসব করান হত সাধারণ চিকিৎসা কেন্দ্রে অথবা বাড়িতে। সেখানেও সুস্থ থাকত সদ্যোজাত সন্তান ও তার মা। ধীরে ধীরে গ্রামীণ হাসপাতালে সন্তান প্রসবের নির্ভরতা কমে গিয়েছে। অনেকে পয়সা খরচ করে ছুটছেন দূরের কোন বড় হাসপাতালে অথবা ধার দেনা করে হলেও বেসরকারি নার্সিংহোমের উপরেও অনেকে নির্ভর করছেন। কিন্তু গ্রামীন হাসপাতালেও সন্তান সুস্থভাবে জন্ম নিতে পারে। সেই দৃষ্টান্ত স্থাপন করলেন হাবরা এক নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক মিটন বিশ্বাস।

অন্যান্য গর্ভবতী মায়েদের গ্রামীণ হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করানোর বার্তা দিতেই নিজের স্ত্রীয়ের নর্মাল ডেলিভারি করিয়েছেন মছলন্দপুর গ্রামীণ হাসপাতালে। এই ঘটনা সারা ফেলে দিয়েছে গোটা এলাকায়। সরকারি চাকুরেজীবী হলেও নিজের স্ত্রীয়ের ডেলিভারির জন্য বেছে নেননি কোনও বিলাসবহুল নার্সিংহোম। নিজের গ্রামীন হাসপাতালেই স্ত্রীর সন্তান প্রসব করালেন। মা ও সন্তান দুজন সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসক জানিয়েছেন,গর্ভবতী মায়েরা গ্রামীণ হাসপাতালে এসে যেন সাধারণ ডেলিভারি করান। এই হাসপাতালেও সুস্থভাবে শিশুর জন্ম হতে পারে।  গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোর মধ্যে থেকেই সমস্যা ছাড়াই সন্তান প্রসব সম্ভব। তারজন্য অতিরিক্ত টাকা বা অতিরিক্ত দূরে যেতে হবে না মায়েদের।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের