খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরে প্রতিশ্রুতির চেয়েও পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যেসকল পুজো কমিটি খরচের হিসেবে দেয়নি, তাদের অনুদান দেওয়া নিয়ে কী ভাবছে রাজ্য? জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। যদি কোনো কমিটি হিসেব দিতে না পারে, তাহলে তাদের কেন আবার অনুদান দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অনুদান নিয়ে কোথায় কত টাকা খরচ হচ্ছে, সেই বিষয়ে পুজো কমিটিগুলিকে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দিতে বলা হয়েছিল। সেই বিষয়ে কত পুজো কমিটি ওই সার্টিফিকেট জমা দেয়নি? তারপরেও কী অনুদান মিলছে? এই নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। বুধাবরা হাইকোর্টে এই বিষয়ে রাজ্য কী সিদ্ধান্ত নিল তা জানাতে হবে।

সূত্রের খবর, দুর্গাপুজোর জন্য চলতি বছর ক্লাবগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। আগের বারের থেকে ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হল অনুদান। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় থাকা ৪৫ হাজারের বেশি ক্লাবকে অনুদান দেওয়া হবে। পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল থাকছে। বিদ্যুতের দামে ৮০ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২০২২ সালে দুর্গাপুজোর আয়োজকদের ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। ২০২৩ সালে তা বেড়ে হয় ৭০ হাজার। অর্থা‍ৎ ১০ হাজার টাকা বাড়ানো হয়। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে এক ধাক্কায় ১৫ হাজার বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হয়। গত বারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৫ সালে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে এদিন মজা করেই প্রথমে ৯০ হাজার পরে ৯৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাজির পুজো কমিটির প্রতিনিধিরা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এর পরে সবাইকে বিস্মিত করে দিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি