খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

Share:

নিজস্ব প্রতিনিধি, খেজুরি: খেজুরিতে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে সিআইডির ওপরেই তদন্তের ভার পড়ল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। সোমবার এই মামলাটি আদালতে উঠলে তিনি জানান, সিবিআই তদন্তের উপর তার আস্থা নেই। সোমবারের পর মঙ্গলবার মামলাটি উঠলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, সিট গঠন করে তদন্ত করবে সিআইডি।

কলকাতা হাইকোর্টের নির্দেশ, রাজ্যের গোয়েন্দা সংস্থা খেজুরের জোড়া মৃত্যুর তদন্ত করবে। সিট গঠন করে তার নেতৃত্বে থাকবেন একজন ডিআইজি সিআইডি। তদন্তকারী দলে থাকবেন হোমিসাইড শাখার আধিকারিকরা। এক মাসের মধ্যে তদন্ত কতটা এগিয়েছে তার একটি রিপোর্ট আদালতে জমা করতে হবে বলে জানানো হয়েছে। খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আরজে জানিয়েছিলেন মামলাকান্দা কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

গত ১১ জুলাই মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খেজুরি থানার ভাঙনমারি গ্রামে। পরদিন সকালে অনুষ্ঠানস্থলের কিছু দূরেই সুধীর পাইক, সুজিত দাস  নামে দুই যুবকের দেহ উদ্ধার হয়। দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। জোড়া মৃত্যু নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। বিতর্ক শুরু হয় ময়নাতদন্ত রিপোর্ট নিয়েও। দুইবার দুই ধরনের রিপোর্ট আসায় বেঁধেছে গোল। অভিযোগ, প্রথমে ময়নাতদন্তের রিপোর্টে ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। এরপরেই দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতদের পরিজনেরা। পরের বার ময়নাতদন্তে জানা যায়, দু’জনের দেহেই আঘাতের চিহ্ন রয়েছে।মঙ্গলবার ওই মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাতে তুলে দিল হাই কোর্ট।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের