ধামাকা অফার! ১৩ হাজার টাকা সস্তায় কিনে ফেলুন Motorola ও Samsung -র স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: আধুনিক ফিচার্স নিয়ে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে বাজার দখল করছে সব মোবাইল সংস্থাগুলো। রেডমি, রিয়েলমি, ভিভো সহ নামিদামি সংস্থাকে পিছনে ফেলে বাজারে নিজের জায়গা করে নিচ্ছে Motorola। পাশাপাশি রয়েছে Samsung -র ফোনও। সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে মোবাইল সংস্থাগুলো দামও কমাচ্ছে। এই দুই সংস্থাই নিজের নতুন ফোনের দাম কমিয়েছে। ওই ফোন দুটো যে দামে বাজারে এসেছিল, তার থেকে অনেক বেশি স্তায় এখন কিনে নিতে পারবেন গ্রাহকরা। Motorola Edge 50 Fusion এবং Samsung Galaxy A55 5G ফোন দুটির দাম কমেছে।

জানা গিয়েছে, অ্যামাজনে Motorola Edge 50 Fusion এবং Samsung Galaxy A55 5G দুর্দান্ত অফারে পাওয়া যাবে। পাশাপাশি এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। তবে অবশ্যই ফোনের সংস্থা ও ফোনের অবস্থার ওপর বিবেচনা করে ডিসকাউন্ট মিলবে। আসুন জেনে নেওয়া যাক Motorola Edge 50 Fusion এবং Samsung Galaxy A55 5G ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন কী।

Samsung Galaxy A55 5G ফোনটি যখন বাজারে এসেছিল, তখন 8GB RAM+128GB স্টোরেজ সহ ভ্যারিয়্যান্টের দাম ৩৯,৯৯৯ টাকা ছিল। ডিসকাউন্টের সেই ফোনই কেনা যাবে ২৬,৯৯৯ টাকায়। পাশাপাশি কোম্পানি ১৩৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দিচ্ছে। এক্সচেঞ্জ অফারে ওই ফোনের দাম কমে ২৫,১০০ টাকা হতে পারে। এই ফোনে 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে Exynos 1480 চিপসেট থাকবে। ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার দিতে ফোনে ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্য়দিকে, Motorola Edge 50 Fusion বাজারে আসার সময়ে  8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম ছিল ২২,৯৯৯ টাকা। এখন সেই ফোন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১৮,৯৩৪ টাকায়। প্রায় ৪০০০ টাকা সস্তা হয় গেছে। ফোনে ৭৫০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ছাড়ও দেওয়া হয়। ক্যাশব্যাকও মেলে। পুরানো ফোনের এক্সচেঞ্জ অফারে ১৭,৯০০ টাকায় বিক্রি হচ্ছে ফোনটি। ফিচারের দিকে তাকালে জানা যায়, ৬.৭-ইঞ্চি ডিসপ্লে সহ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার দিতে ফোনে ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি ও ৬৮ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়