বিহারে গ্রেফতার ৩ জৈশ জঙ্গি, ছবি প্রকাশ্যে, নাশকতার ছক?

Share:

নিজস্ব প্রতিনিধি, আরাড়িয়া : বড়সড়ো সাফল্য বিহারে। সীমান্ত দিয়ে বিহারে প্রবেশ করেছিল পাক জঙ্গি সংগঠন জৈশ ই মুহাম্মদের ৩ সদস্য। অভিযান চালিয়ে এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মনে করা হচ্ছে বড় ধরনের নাশকতার ছক করে অনুপ্রবেশ করেছিল তারা। আসল কারণ জানতে চলছে জিজ্ঞাসাবাদ। পরিস্থিতির দিকে নজর রাখতে গোটা রাজ্যে হাইএলার্ট জারি করেছে বিহার পুলিশ।

জানা গিয়েছে নেপাল সীমান্ত দিয়ে বিহারে প্রবেশ করেছিল এই তিন জঙ্গি। বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। সঠিক কি কারণ সেই বিষয়ে এখনও জানা যায়নি। সূত্রের খবর, নেপালের আরাড়িয়া জেলা দিয়ে অনুপ্রবেশ করেছে। তবে তাদের সঙ্গে আর কেউ রয়েছে কিনা এই বিষয়টি জানতে তদন্ত চলছে। ইতিমধ্যেই ধৃতদের ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা ও বিহার পুলিশ। রাজ্যের নিরাপত্তা জোরদার করতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। মাত্র তিন মাস আগে কুড়ি দিনের মধ্যে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে একজন খলিস্তানি জঙ্গি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিহার ও নেপালের মধ্যে ৭২৯ কিলোমিটার খোলার সীমান্ত রয়েছে। এই জায়গাটিকেই বারবার অনুপ্রবেশের জন্য ব্যবহার করছে জঙ্গিরা। বিহারের সাতটি জেলা সরাসরি নেপাল সীমান্তের ধারে কাছে রয়েছে। তাই এই জায়গাগুলোকে নজরদারি বাড়ানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে।

নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের সদর দফতর সমস্ত জেলাকে সতর্ক করেছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা সীতামারহি, মধুবনী, পশ্চিম চম্পারণ, আরারিয়া, কিষাণগঞ্জ এবং সুপৌলে সতর্কতা বাড়ানো হয়েছে। ভাগলপুর এবং অন্যান্য জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়