‘কোমরে অশ্লীলভাবে স্পর্শ’, পবণ সিংহের আচরণে ক্ষুব্ধ হয়ে ভোজপুরি ইন্ডাস্ট্রি ছাড়লেন নায়িকা

সেই ইভেন্টেই অঞ্জলির কোমরে পবন খারাপভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়াণভি অভিনেত্রী অঞ্জলি রাঘবকে খারাপভাবে স্পর্শ, আবারও কাঠগড়ায় ভোজপুরি সুপারস্টার পবন সিংহ। সদ্য প্রকাশিত হয়েছে পবন সিংহ এবং অঞ্জলি রাঘবের একটি মিউজিক ভিডিও ‘সাইয়া সেবা করে’, সেই গানের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি লখনউ গিয়েছিলেন অঞ্জলি ও পবন দুজনেই। আর সেই ইভেন্টেই অঞ্জলির কোমরে পবন খারাপভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জনসাধারণের অনুষ্ঠানে ভোজপুরি অভিনেতার এমন কর্মকাণ্ড নিয়ে নেটপাড়ায় নিন্দার ঝড় উঠেছে। তবে এই ভিডিওতে বিরক্ত অভিনেত্রী অঞ্জলি। প্রতিক্রিয়ায় অঞ্জলি রাঘব জানিয়েছেন যে, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি চিন্তিত। তাঁকে ক্রমাগত লোকেদের কাছ থেকে নানা কথা শুনতে হচ্ছে। সবাই তাঁকে জিজ্ঞাসা করছেন যে, কেন তিনি মঞ্চে অভিনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি? মঞ্চে তাঁর কোমরে যখন অভিনেতা অনুপযুক্তভাবে স্পর্শ করল, তখন তিনি কেন চড় মারলেন না? কেন তাকে হাসতে দেখা গেল?

 

তবে অভিনেত্রী এর উত্তরে শনিবার একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমি দুদিন ধরে খুব চিন্তিত, বিকলিত। লখনউয়ের ঘটনা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। কেউ কেউ আমার মজা নিচ্ছে। আসল কথা হল, লখনউ তে অনুষ্ঠিত পাবলিক ইভেন্টে কথা বলার সময়, পবন আমার কোমরের দিকে বারবার ইশারা করেছিলেন এবং মন্তব্য করেছিলেন যে সেখানে কিছু আটকে আছে। তিনি বুঝতে পেরেছিলেন যে আমার শাড়িটি নতুন। তাই সেখানে ট্যাগটি দৃশ্যমান ছিল। ভেবেছিল ব্লাউজের ট্যাগটিও ঝুলতে পারে। তাই তিনি আমার কোমরের স্পর্শ করে এটি বন্ধ করে দেন, কিন্তু এতে তিনি আমার কোনও অনুমতি নেন নি, তিনি আমাকে অশ্লীল্ভাবে স্পর্শ করেছেন।’

 

View this post on Instagram

 

A post shared by Anjali Raghav (@anjaliraghavonline)

অঞ্জলি আরও বলেন, তিনি ভেবেছিলেন বিষয়টির আড়ালে আলোচনা করবেন, কিন্তু পবন রিল তৈরি করে অনুষ্ঠান ছেড়ে চলে যান। পরের দিন, যখন তিনি বাড়ি ফিরে আসেন, তখন তিনি বুঝতে পারেন যে বিষয়টি অনেক বড় হয়ে গেছে। পরে, অঞ্জলি জানান যে তাকে জানানো হয়েছিল যে পবন সিংহের জনসংযোগ দল খুবই শক্তিশালী। তারা অভিনেত্রীকে কিছু পোস্ট বা লেখা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন, তাতে বিষয়টি আরও খারাপ হতে পারে। এই কারণেই তিনি পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, আশা করেন যে এটি এক বা দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু পরিবর্তে, এটি বাড়তে থাকে। এই কারণে অভিনেত্রী ভোজপুরী ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩