১০০ পাক-জঙ্গিকে অনুপ্রবেশে সাহায্য, কাশ্মীরে সেনার গুলিতে খতম কুখ্যাত ‘হিউম্যান জিপিএস’

ফের ভারতীয় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! সেনার গুলিতে খতম কুখ্যাত জঙ্গিগাইড 'Human GPS' নামে পরিচিত বাগু খান ওরফে 'সমন্দর চাচা'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ভারতীয় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! সেনার গুলিতে খতম কুখ্যাত জঙ্গিগাইড ‘Human GPS’ নামে পরিচিত বাগু খান ওরফে ‘সমন্দর চাচা’। শনিবার (৩০ অগস্ট) জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছেন বাগু খান ওরফে ‘সমন্দর চাচা’। তিনি সন্ত্রাসী সংগঠনগুলিতে ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত ছিলেন। ১৯৯৫ সাল থেকে পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঢোকাতে মুখ্য ভূমিকা পালন করছেন ‘সমন্দর চাচা’। এখনও পর্যন্ত তিনি ১০০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে ঢুকিয়েছেন ভারতে। সুতরাং তাঁর মৃত্যু সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য একটি বড় ধাক্কা! এতেই বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী।

সূত্রের খবর, সেনার গুলিতে সমন্দর চাচার সঙ্গে আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীও নিহত হয়েছেন। বাগু খান ওরফে সমন্দর চাচা ১৯৯৫ সাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে (POK) বসবাস করছিলেন। নিরাপত্তা সংস্থাগুলির মতে, গত তিন দশকে তিনি গুরেজ সেক্টর এবং আশেপাশের এলাকা থেকে ১০০ টিরও বেশি অনুপ্রবেশকারীকে ভারতে ঢোকার সুযোগ করে দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হয়েছেন। পাহাড়ি এলাকার আঁকাবাঁকা পথ এবং গোপন পথ সম্পর্কে তাঁর গভীর জ্ঞান তাঁকে সন্ত্রাসী সংগঠনগুলির কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল। যদিও তিনি হিজবুল কমান্ডার ছিলেন। তবে ‘সমন্দর চাচা’ কেবল একটি সন্ত্রাসী সংগঠনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি প্রায় প্রতিটি সন্ত্রাসী সংগঠনকে অনুপ্রবেশের পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করেছিলেন। এই কারণেই সন্ত্রাসীরা তাকে ‘হিউম্যান জিপিএস’ নামে ডাকত।

সূত্র জানিয়েছে, গত ২৮ অগস্ট রাতে, যখন সে নওশেরা নার এলাকা থেকে আবার অনুপ্রবেশের চেষ্টা করছিলেন সমন্দার চাচা, তখন নিরাপত্তা বাহিনী তাঁকে ঘিরে ফেলে। সংঘর্ষে সমন্দর চাচা এবং তার সঙ্গে থাকা আরও এক সন্ত্রাসী নিহত হয়। তবে ২৯ অগস্ট সকাল পর্যন্ত এলাকায় গুলিবর্ষণ ও তল্লাশি অভিযান অব্যাহত ছিল। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, সমন্দর চাচার মৃত্যু সন্ত্রাসী সংগঠনের লজিস্টিক নেটওয়ার্কের জন্য একটি বড় ধাক্কা। তার মৃত্যু অনেক সম্ভাব্য অনুপ্রবেশ পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ‘সমন্দর চাচা’ বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীর খপ্পর এড়িয়ে চলেছেন, শেষমেশ নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারেই তাঁকে মরতে হল।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩