দিল্লিতে ফের জোড়া খুন, কাঁচি দিয়ে স্ত্রী-শাশুড়িকে ক্ষতবিক্ষত করে চম্পট দিল জামাই

ল্লিতে ফের নৃশংসতা! স্ত্রী ও শাশুড়িকে কাঁচি দিয়ে নির্মমভাবে হত্যা করে পালাল জামাই। শিরোনামে ঘরোয়া ঝামেলা। ঘটনাটি ঘটেছে, রাজধানী দিল্লির রোহিণী সেক্টর ১৭-এ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ফের নৃশংসতা! স্ত্রী ও শাশুড়িকে কাঁচি দিয়ে নির্মমভাবে হত্যা করে পালাল জামাই। শিরোনামে ঘরোয়া ঝামেলা। ঘটনাটি ঘটেছে, রাজধানী দিল্লির রোহিণী সেক্টর ১৭-এ। নিহতদের মধ্যে রয়েছেন, ২৭ বছর বয়সী প্রিয়া এবং তার ৬৩ বছর বয়সী মা কুসুম সিনহা। এই ঘটনার নেপথ্যে প্রিয়ার স্বামী যোগেশ সেহগলকে হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। তিনি এখন পলাতক। পুলিশের চোখ এড়াতে গা ঢাকা দিয়েছেন। ঘটনার পর থেকে তাঁরা আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। জানা গিয়েছে, প্রিয়া ও যোগেশের নিত্য ঝামেলা চলত। আর এতে জড়িয়ে পড়তেন প্রিয়ার মাও।

তবে শনিবার (৩০ অগস্ট), স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে উঠলে, অভিযুক্ত যোগেশ হাতের যাচ্ছে কাঁচি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করে। এরপরেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর প্রতিবেশীরা চিৎকার শুনে প্রিয়ার ঘরে এলে দেখতে পান প্রিয়া এবং তাঁর মা মাটিতে লুটিয়ে পড়ে আছেন, এরপর তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে খবর দেন। এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে রক্তে মাখা কাঁচিটি জব্দ করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চ এবং ফরেনসিক দল পৌঁছেছেন। এবং বাড়িটি তদন্ত করছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে প্রিয়ার পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। কিন্তু ঠিক কী কারণে তাদের মধ্যে অশান্তি চলছিল, যেখানে খুন হয়েছেন প্রিয়া সেটি তাঁর বাপের বাড়ি ছিল কিনা নাকি প্রিয়ার কাছে তাঁর মা থাকতেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে, পুলিশ অভিযুক্তকে খুঁজতে একটি দল গঠন করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। এই পুলিশ জানিয়েছে, শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩