ভূমিকম্পে লন্ডভন্ড আফগানিস্তান, মৃত বেড়ে ৬৫০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত আফগানিস্তান। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে ৬১০ পার করে গিয়েছে মৃত্যু। ধ্বংসস্তুপের নিচে আরও চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। দ্রুত ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে মৃত্যুমিছিল আরও চওড়া হবে বলেই মনে করা হচ্ছে। আহতের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে হাজারের বেশি।

তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কুনার প্রদেশেই একশোর বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার কাজ চালাতে একটি সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। আফগানিস্তানে ভয়াবহ এই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে অসংখ্য গ্রাম। ফলে মৃত্যু মিছিল আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের জেরে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে ৮০০-র বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছু স্থানে ভূমিধস ও বন্যার কারণে আকাশপথ ছাড়া উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না। ফলে আরও কিছু সময় লাগছে।

রবিবার মধ্যরাতে আচমকাই কেঁপে ওঠে আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল ৬.৩। এরপর কয়েকবার আফটার শকে কেঁপে উঠেছে মাটি। তারমধ্যে ২টি কম্পনের মাত্রা ছিল ৫।পাশাপাশি পাকিস্তান ও ভারতের জম্মু-কাশ্মীর ও দিল্লির বেশ কয়েকটি জায়গা কেঁপে উঠেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, কম্পনের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাটি থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠের কাছাকাছি ভূমিকম্প হলে বিপজ্জনক হয়। তার কারণ কম্পনের প্রভাব দ্রুত পৌঁছে যায় এবং ঘরবাড়ি ভাঙনের সম্ভাবনা বৃদ্ধি পায়। ভূমিকম্পের জেরে সাওকি জেলার দেওয়াহ গুল ও নূর গুল জেলার মাজার দারার রাস্তা বন্ধ হয়ে গেছে। এরফলে উদ্ধারকাজে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। প্রথম কম্পনের প্রায় ২০ মিনিট পরে দ্বিতীয় কম্পন হয় একই এলাকায়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৫। এরপরে আরও একটি ৫.২ মাত্রার কম্পন হয়। শেষ দুটি কম্পনেরই উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন