ধর্মতলায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা, খবর পেয়ে হাজির মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেনজির ঘটনা। সোমবার (১ সেপ্টেম্বর) ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ‘ভাষা আন্দোলনের’ মঞ্চ খুলে দিল জংলা পোশাকধারীরা। অনুমতি নেওয়া হয়নি এই অজুহাতে এদিন আচমকাই প্রচুর সেনা সদস্য ধর্নামঞ্চের সামনে উপস্থিত হন। তার পরে মঞ্চ খুলে দেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন অবাঙালি সেনা সদস্য বাংলা ভাষা নিয়ে কটুক্তি করেছেন বলেও অভিযোগ উঠেছে। সেনার ভূমিকাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে বিজেপি। ফলে প্রশ্ন উঠেছে ‘দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি করতেই তৃণমূলের ভাষা আন্দোলনের’ মঞ্চ খুলতে অতি সক্রিয় হল ভারতীয় সেনা?’ সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। মঞ্চ খোলার খবর পেয়েই হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি শাসিত ওড়িশা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বাংলা ভাষীদের উপরে লাগাতার নির্যাতন চলছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের উপরে চলছে নির্যাতন। আটক করে রাখা হচ্ছে তাঁদের। হেফাজতে নৃশংস নির্যাতন চলছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েক মাসে বিজেপি শাসিত রাজ্য থেকে অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে এসেছেন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালবীয় ঘোষণা করে দিয়েছেন, ‘বাংলা বলে কোনও ভাষা নেই।’ অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার নবান্ন দখলের স্বপ্নে বিভোর হয়ে জানিয়েছেন ‘বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বিজেপি সরকার’।

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বাংলা ভাষা আন্দোলন। ধর্মতলায় প্রতিবাদ মঞ্চ গড়ে প্রতি সপ্তাহে শনি ও রবিবার বিশেষ সভা করছিল তৃণমূল কংগ্রেস। এতদিন সেনার তরফে কোনও আপত্তি না জানানো হলেও এদিন আচমকাই কয়েকশো সেনা সদস্য তৃণমূলের অবস্থান মঞ্চ খুলে দেন। ভারতীয় সেনার তরফে কোনও রাজনৈতিক দলের মঞ্চ খোলার ঘটনা এই প্রথম। মঞ্চ তৈরির সময়ে আপত্তি জানানোর নজির রয়েছে। ফলে ভারতীয় সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলা ভাষার সমর্থনে আন্দোলনের জন্যই সেনাবাহিনী এমন পদক্ষেপ নিল কিনা, সেই প্রশ্নও উঠেছে।

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক