উপরাষ্ট্রপতির জন্য বরাদ্দ সরকারি বাসভবন ছেড়ে দিলেন জগদীপ ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ার ৪৩ দিনের মাথায় সরকারি বাসভবন ছেড়ে দিলেন জগদীপ ধনখড়। আজ সোমবা (১ সেপ্টেম্বর) সরকারি বাসভবন ছেড়ে দক্ষিণ দিল্লির ছতরপুরের একটি খামারবাড়িতে উঠেছেন তিনি। ওই খামারবাড়ির মালিক ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-র প্রধান অভয় সিংহ চৌতালার। সূত্রের খবর যতদিন না প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে তাঁর জন্য সরকারি বাসভবন প্রস্তুত না হচ্ছে ততদিন ওই খামারবাড়িতেই থাকবেন জগদীপ ধনখড়।

গত ২১ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই রাতে উপরাষ্ট্রপতির পদে আচমকা ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। যদিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো ইস্তফাপত্রে সরে যাওয়ার ক্ষেত্রে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছিলেন তিনি। তবে একাধিক সূত্রে জানা গিয়েছে মোদি সরকারের শীর্ষ মহলের নির্দেশেই উপরাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন ধনখড়। বিশেষ করে নগদকাণ্ডে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ নিয়ে বিরোধীদের আনা অভিশংসন (ইমপিচমেন্ট) প্রস্তাব গ্রহণ করে বিজেপি শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েন তিনি।

ইস্তফার পরেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন জগদীপ ধনখড়। নিজেকে বন্দি করে রেখেছিলেন সরকারি বাসভবনের চার দেওয়ালের মধ্যে। আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্য বাদে বাকি কারও সঙ্গে দেখা করেননি। গত সপ্তাহেই প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশনের আর্জি জানিয়ে রাজস্থান বিধানসভায় আবেদনপত্র জমা দিয়েছিলেন। এদিন সকালে দিল্লির ধৌলা খান এলাকায় সেনাবাহিনীর হাসপাতালে দাঁতের এক চিকিৎসকের কাছে যান ধনখড়। ইস্তফার পরে এদিনই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। খানিকবাদেই খবর আসে উপরাষ্ট্রপতির জন্য বরাদ্দ বাসভবন থেকে তল্পিতল্পা গুটিয়ে ফেলেছেন ধনখড়। উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ধনখড়ের উত্তরসূরি নির্ধারিত হবে। এনডিএ’র তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে কট্টর সঙ্ঘ নেতা সি পি রাধাকৃষ্ণনকে। আর ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি