‘কন্নড় জানেন?’ রাষ্ট্রপতিকে সটান প্রশ্ন কংগ্রেস মুখ্যমন্ত্রীর, কী জবাব দিলেন দ্রৌপদী মুর্মু?

Share:

নিজস্ব প্রতিনিধি, মাইশূর: একজন দেশের শীর্ষ সাংবিধানিক প্রধান। অন্যজন রাজ্যের প্রশাসনিক প্রধান।। একজন অতীতে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অন্যজন দাক্ষিণাত্যের কংগ্রেস রাজনীতির প্রধান মুখ। প্রথম জন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর দ্বিতীয় জন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ‘আপনি কন্নড়’ জানেন? প্রথমজনকে সটান প্রশ্ন ছুঁড়ে দিলেন দ্বিতীয় জন। আর ওই প্রশ্ন শুনে প্রকাশ্যেই নিজের অজ্ঞতার কথা স্বীকার করে নিলেন রাষ্ট্রপতি। তাঁর নির্ভেজাল স্বীকারোক্তি ছিল-‘জানিনা। তবে শিখে নেওয়ার চেষ্টা করব’। দেশের রাষ্ট্রপতির সঙ্গে কংগ্রেসি মুখ্যমন্ত্রীর এমন প্রশ্নোত্তর পর্ব গুরুগম্ভীর অনুষ্ঠানে এক দমকা খোলা হাওয়া বয়ে নিয়ে এল।

সোমবার (১ সেপ্টেম্বর) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং (এআইআইএসএইচ)-এর হীরক জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে মাইশূরে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গহলৌত ও মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এআইআইএসএইচ-এর অনুষ্ঠানে শুরুতেই কন্নড় ভাষায় বক্তৃতা শুরু করেন মুখ্যমন্ত্রী। ঠিক তখনই তাঁর মনে পড়ে মঞ্চে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খানিকটা দুষ্টুমির হাসি নিয়ে সিদ্দারামাইয়া রাষ্ট্রপতিকে সটান প্রশ্ন ছুড়ে দেন-ম্যাডাম, আপনি কি কন্নড় জানেন?

ওই প্রশ্ন শুনে না ঘাবড়ে সপ্রতিভভাবেই দ্রৌপদী মুর্মু বলেন, ‘আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, কন্নড় আমার মাতৃভাষা নয় (রাষ্ট্রপতি নিজে ওড়িয়া)। কিন্তু আমি দেশের প্রতিটি ভাষা, সংস্কৃতি ও রীতিনীতিকে ভীষণ ভালবাসি। প্রত্যেকের উপরেই আমার বিশেষ শ্রদ্ধা রয়েছে। আমি আশা করি, প্রত্যেকেই তাদের ভাষাকে বাঁচিয়ে রাখুক, তাদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করুক এবং সেই দিকে এগিয়ে যাক। আমি এর জন্য আমার শুভেচ্ছা জানাই। আমি অবশ্যই ধীরে ধীরে কন্নড় ভাষা শেখার চেষ্টা করব।’

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ