চাকরি দেয়নি, পাওয়া যায়নি টাকাও, সম্মান ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা দুই অর্জুন পুরস্কার প্রাপকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: নিজেদের পাওয়া অর্জুন পুরস্কার ফিরিয়ে দিতে চাইছেন মধ্যপ্রদেশের দুই প্যারা অলিম্পিক অ্যাথলিট। তাঁরা আন্তর্জাতিক ইভেন্টে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। কেন নিজেদের সম্মান ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন দুই প্যারা অলিম্পিয়ন। জানা গিয়েছে, রাজ্য সরকার ও স্থানীয় আধিকারিকদের কাছে বারবার আবেদন করার পরেও চাকরি হয়নি তাঁদের। ২০২৪ সালের প্যারা অলিম্পিকে প্যারা জুডোয় ব্রোঞ্জ জয় করেছিলেন কপিল পারমার। ২৫ বছরের এই তরুণ ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন সেদিন। প্যারা-জুডোয় ভারতের কপাল খুলেছিল সেই প্রথম। কপিল ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা, ২০২৩ গ্র্যান্ড প্রিক্সে সোনা, ২০২৩ সালে ওয়ার্ল্ড গেমসে ব্রোঞ্জ এবং ২০২২ এশিয়ান প্যারা গেমসে রৌপ্য জিতেছেন। ২০২৪ সালে তিনি অর্জুন পুরস্কার পান।

তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, “এই পুরো বিষয়টিই চেপে দেওয়া হয়েছে। শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমাকে সরকারি চাকরি এবং ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি ছিল ডিএসপি পদের। আমি ৫০ লক্ষ টাকা পেয়েছিলাম, কিন্তু চাকরি কখনওই পাইনি। গত এক মাস ধরে, আমি সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি। কিন্তু কেউ আমাকে ফোন করেন না। কেউ আমাকে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান না। তাঁরা কেবল তখনই আমাদের সাথে ছবি তোলেন যখন আমরা পদক জিতি। অথচ আমাদের প্রয়োজনের সময় আমাদের ছেড়ে চলে যান।”

সেহোরে জন্মগ্রহণকারী পারমার ২০০৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি তার বাবার আখড়ায় পাওয়ারলিফটার এবং কুস্তিগীর হিসেবে প্রশিক্ষণ নিতেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় কপিল পারমার ট্যাক্সি চালক হিসেবে কাজ করতেন। দাদা হোমগার্ড পদে নিযুক্ত ছিলেন। আর এক দাদা পারমারের প্রশিক্ষণে সাহায্য করেন। “দৃষ্টিশক্তি হারানোর পর আমি ২০১৭ সালে জুডো প্রশিক্ষণে যোগদান করি। জাতীয় স্তরে আমি সোনা জিতেছিলাম। তারপর অগ্রগতি অব্যাহত রেখেছিলাম। কমনওয়েলথ এবং এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক ইভেন্টে মোট সাতটি সোনা, তিনটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছি। আমাকে রাজ্য জুড়ে ইভেন্টগুলিতে অংশ নিতে এবং তরুণদের অনুপ্রাণিত করতে বলা হয়েছিল। যখন আমার কাছে প্রশিক্ষণের জন্য অর্থও নেই তখন আমি কীভাবে এটি করতে পারি? মানসিকভাবে, আমি হতাশ এবং কারও প্রতি আস্থা রাখতে পারছি না।” অত্যন্ত অভিমানে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কপিল পারমান। তাই স্থির করেছেন যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় ক্রীড়া পরিচালকের অফিসে যাবেন এবং নিজের অর্জুন পুরষ্কার হস্তান্তর করবেন।

গোয়ালিয়রে জন্ম নেওয়া বছর ত্রিশের প্রাচী যাদব ছিলেন দেশের প্রথম প্যারাক্যানো অ্যাথলিট যিনি ২০২০ টোকিও প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০২২ প্যারা অলিম্পিক বিশ্বকাপে ব্রোঞ্জ পদক যেতেন তিনি। ২০২০ সালে মধ্যপ্রদেশ সরকার তাঁকে বিক্রম পুরস্কার এবং ২০২৩ সালে অর্জুন পুরস্কার প্রদান করে। স্থানীয় সংবাদমাধ্যমের সামনে প্রাচী উগড়ে দিয়েছেন ক্ষোভ। অর্জুন পুরস্কার বিজয়ীর কথায়, “আমি যদি উত্তরপ্রদেশ বা হরিয়ানায় জন্মগ্রহণ করতাম, তাহলে আরও ভাল হতো। আমি হয়তো আরও কিছু অর্জন করতে পারতাম, পেনশন পেতাম। সরকার কিছুই করছে না। আমাদের কোনও চাকরি বা আর্থিক সহায়তা দিচ্ছে না। তাহলে সেই পুরস্কারের কী লাভ?”
এই বিশয়ে কী ব্বলছে মধ্য প্রদেশ সরকার?এ নিয়ে তারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও উত্তর দেননি। একজন সরকারি আধিকারিক বলেন, “আমরা ওদের অভিযোগ খতিয়ে দেখব। নিশ্চিত থাকুন, রাজ্য সরকার মধ্যপ্রদেশকে একটি অ্যাথলেটিক পাওয়ার হাউজে পরিণত করতে চায়। সেই জন্য ক্রীড়াবিদদের জন্য বিশ্বমানের অবকাঠামো তৈরি করা হচ্ছে।”

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩