সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা পাচারের দায়ে জেলবন্দি কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানার নোটিশ পাঠাল শুল্ক রাজস্ব গোয়েন্দা দফতর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রান্যার কাছে ২,৫০০ পাতার ঢাউশ সাইজের নোটিশ পাঠিয়েছে ডিআরআই। রান্যার পাশাপাশি একই মামলায় আরও তিন জনকে জরিমানা করা হয়েছে। কন্নড় অভিনেত্রীর সহযোগী তরুণ কোন্দুর রাজুকে ৬৭.৬ কেজি সোনা পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা, সাহিল জৈন ও ভারত জৈনকে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। চার জনকে মিলিয়ে প্রায় ২৭০ কোটি টাকা জরিমানা করেছে ডিআরআই।

গত ৩ মার্চ দুবাই থেকে ফেরার পথে ১৪ কেজি ৮০০ গ্রাম সোনা-সহ দক্ষিণী অভিনেত্রী রান্যা রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেফতার করে শুল্ক রাজস্ব দফতরের গোয়েন্দারা। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় ১২ কোটি টাকা। শরীরে থাকা বিশেষভাবে তৈরি কোমর বন্ধনী থেকেই ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। পরে রান্যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার গয়না ও নগদ ২.৬৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ডিআরআই গোয়েন্দারা। আদালতে শুল্ক রাজস্ব গোয়েন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ২৭ বার দুবাই যাতায়াত করেছেন অভিনেত্রী। প্রতিবারই বিপুল পরিমাণ সোনা নিয়ে এসেছেন। দুবাই ট্রিপের জন্য প্রতি বার ১২ থেকে ১৪ লক্ষ টাকা পেতেন রান্যা। বাবা কর্নাটক পুলিশের ডিজি পদমর্যাদার আধিকারিক হওয়ায় অতি সহজেই বিমানবন্দরের তল্লাশি এড়াতে পেরেছিলেন তিনি। যদিও সোনা পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও গালিগালাজ দেওয়ার পাল্টা অভিযোগ এনেছিলেন রান্যা।

গত ২০ মে রান্যাকে জামিন দেন বেঙ্গালুরুর বিশেষ আদালতের বিচারক বিশ্বনাথ সি গৌভেদার  ২ লক্ষ টাকার সিওরিটি বন্ডের বিনিময়ে অভিনেত্রী রান্যা ও তাঁর সহযোগী তরুণ কোন্ডারু রাজুর জামিন মঞ্জুর করেন। তবে দুজনেই এই মুহুর্তে দেশ ছাড়তে পারবেন না বলে কঠিন শর্তও আরোপ করেছেন। সেই সঙ্গে স্থানীয় থানাতেও দুজনকে নিয়মিত হাজিরা দিতে হবে। যদিও জামিন পেলেও এই মুহুর্তেই জেলমুক্তি ঘটছে না কন্নড় অভিনেত্রী ও তার সহযোগীর। কেননা অর্থ পাচার মামলায় জামিন পেলেনি তাদের।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন