৫০০ টাকার বিনিময়ে মিলল মৃতদেহ, মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা

৫০০ টাকার বিনিময়ে রোগীর মৃতদেহ দেওয়া হল পরিবারকে! ঘটনাটি আবারও সরকারি কর্মচারীদের ঘুষ নেওয়ার বাড়বাড়ন্তের বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের লজ্জাজনক ঘটনা মধ্যপ্রদেশে! গোয়ালিয়রের হাজার শয্যার সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ৫০০ টাকার বিনিময়ে রোগীর মৃতদেহ দেওয়া হল পরিবারকে! ঘটনাটি আবারও সরকারি কর্মচারীদের ঘুষ নেওয়ার বাড়বাড়ন্তের বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সরকারি হাসপাতালের এই অমানবিকতার ঘটনায় উত্তাল রাজনৈতিক মহলও। জানা গিয়েছে, গোয়ালিয়রের সরকারি হাসপাতালের ময়নাতদন্ত কেন্দ্রের কর্মীরা যুবকের মৃত্যুর পর তাঁর দেহ পরিবারের কাছে হস্তান্তর করার জন্যে ৫০০ টাকা ঘুষ নিয়েছেন।

সূত্রের খবর, মোরেনার বাসিন্দা কৃষ্ণ শ্রীবাস (১৯), সম্প্রতি তিনি তাঁর কাকিমাকে বাইকে করে নিয়ে কোথাও যাচ্ছিলেন, সেই সময়েই একটি গাড়ির সংঘর্ষে দুজনেই আহত হন। যুবকের কাকিমা চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর মারা যান, আর গুরুতর আহত কৃষ্ণকে গোয়ালিয়রের হাজার শয্যা বিশিষ্ট জয়রোগ্য হাসপাতালে রেফার করা হয়। কৃষ্ণের পায়ে ফ্র্যাকচার হয়েছিল। তবে তাঁকে বাঁচানো যায়নি। তিনি ৩ সেপ্টেম্বর মারা যান। এরপরেই মৃতের মামা এবং বিজেপির অনগ্রসর শ্রেণী মোর্চার রাজ্য মিডিয়া ইনচার্জ পবন সেন অভিযোগ করেছেন যে, সরকারি ব্যবস্থার অবহেলার কারণে তাঁর ভাগ্নের মৃত্যু হয়েছে। পায়ে ফ্র্যাকচার থাকা সত্ত্বেও, চিকিৎস কেরা তাঁকে ফেলে রেখেছিল। দুই দিন পরে তাঁর পায়ে প্লাস্টার করানো হয়। বারবার অনুরোধ করার পরেও, কোনও সিনিয়র চিকিৎসক হাসপাতালে আসেননি, যুবকের পুরো চিকিৎসা দায়িত্ব জুনিয়র চিকিৎসকেদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল।

এরপর যুবকের পরিবার হাসপাতালের সুপারিনটেনডেন্ট সুধীর সাক্সেনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখানে তাঁর কাছ থেকেই যুবককে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর অনুমতি চাওয়া হয়। কিন্তু সুপারিনটেনডেন্ট তাদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁর চিকিৎসা তো হয়নি, বরং হাসপাতাল কৃষ্ণের জীবন কেড়ে নেয়। শুধু তাই নয়, ময়নাতদন্তের পর যুবকের দেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্যে তাঁদের থেকে ৫০০ টাকা চাওয়া হয়। এই ঘটনায় পবন সেন ফেসবুকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে তোপ দাগেন। ময়নাতদন্ত কেন্দ্রের কর্মচারীরা ৫০০ টাকা দাবি করলে যুবকের পরিবারের যন্ত্রণা আরও বেড়ে যায়। পরিবার সুপারিনটেনডেন্টের কাছে অভিযোগ করে, কিন্তু কোনও শুনানি হয়নি। অবশেষে ৫০০ টাকা দিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট