পদপিষ্টের স্মৃতি এখনও টাটকা, দর্শক ছাড়াই চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট

এই ঘটনার পর প্রথম ক্রিকেটের মেজাজে ফিরছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রাক্ মরসুম প্রতিযোগিতা কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ট্রফির কয়েকটি খেলা হবে স্টেডিয়ামে

Share:

নিজস্ব প্রতিনিধি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনার পর প্রথম বার ক্রিকেটের মেজাজে ফিরছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। গত জুনে ১৭ বছরে প্রথমবার আইপিএলে জয় পাওয়ার কারণে চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-র বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে প্রত্যাশা থেকে অনেক বেশি মানুষ ঢোকার চেষ্টা করেন স্টেডিয়ামে। বিরাট কোহলিদের দেখার লোভে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভক্তদের সেই উচ্ছ্বাসের চোটে পদপিষ্টে মৃত্যু হয় ১১ জনের এবং আহন হন ৭১ জন। আর এই ঘটনার পর প্রথম ক্রিকেটের মেজাজে ফিরছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রাক্ মরসুম প্রতিযোগিতা কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ট্রফির কয়েকটি খেলা হবে স্টেডিয়ামে। যদিও নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শকদের প্রবেশা ধিকার থাকছে না। মোট ১৬ টি দল খেলবে লাল বলের প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতার সেমিফাইনাল এবং ফাইনাল-সহ ছ’টি ম্যাচ হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর কোনও ম্যাচেই দর্শক ঢুকতে পারবে না স্টেডিয়ামে। বন্ধ স্টেডিয়ামে ছয়টি ম্যাচ সম্পূর্ণ হবে।

এই প্রতিযোগিতায় অংশ নেবে, কর্নাটকের একাধিক দল ছাড়াও মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড়ের দল। আর এই ম্যাচে খেলতে পারেন অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আয়ার, হনুমা বিহারী, বিজয় শঙ্করের মতো ক্রিকেটাররা। বিপদের আশঙ্কা করেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না রাজ্য ক্রিকেট সংস্থা। দিন কয়েক আগেই বেঙ্গালুরুর হাত থেকে মহিলাদের একদিনের বিশ্বকাপের ম্যাচ কেড়ে নিয়েছে ICC। যেখানে হরমনপ্রীত কৌরদের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বেঙ্গালুরু স্টেডিয়াম থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)। বদলে গুয়াহাটি এবং নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালও হওয়ার কথা ছিল। কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে এখনই চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় কোনও ম্যাচ আয়োজনের অনুমতি দিতে রাজি নন তদন্তকারীরা। এমনকী আগামী আইপিএলেও সম্ভবত ঘরের মাঠে খেলতে পারবেন না বিরাট কোহলিরা। জানা গিয়েছে, মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচের আয়োজনের জন্যে কর্ণাটক পুলিশ কর্নাটক ক্রিকেট সংস্থাকে কোনও অনুমতি এবং নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি। ফলে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না আইসিসির।

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড