গুরুতর অসুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, ভর্তি করা হল হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: গুরুতর অসুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় চিকি‍ৎসকদের পরামর্শে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে তাঁকে মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকি‍ৎসকরা জানিয়েছেন, জ্বর ছাড়াও রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পঞ্জাবে। রাজ্যের ২৩ জেলার সিংহভাগ এলাকাই জলমগ্ন। ভেসে গিয়েছে কয়েক লক্ষ হেক্টর জমির ফসল, ঘর-বাড়ি। বন্যার পাশাপাশি ভূমিধসের কারণে একাধিক সড়কও বন্ধ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৪০ জন প্রাণ হারিয়েছেন। ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কয়েক লক্ষ মানুষ। রাজ্যে যখন বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। গত কয়েকদিন ধরেই জ্বরে ও রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। চিকি‍ৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বন্যা কবলিত সুলতানপুর লোধিতে যাওয়ার কথা ছিল মানের। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারেননি।

এদিন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কারণে তা বাতিল করে দেওয়া হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না ঘটায় চিকি‍ৎসকরা আর কোনও ঝুঁকি নেননি। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই মোহালির ফোর্টিস হাসপাতালে মানকে ভর্তি করানো হয়। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা জানার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন আপের নেতা-কর্মীরা। রাতে হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন তাঁরা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট