বাংলাদেশি মহিলার দেওয়া সূত্র ধরে তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় হানা পুলিশের, উদ্ধার ১২ হাজার কোটি টাকার মাদক

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: রাসায়নিক কারখানার আড়ালে চলত মাদক উ‍ৎপাদন। তার পরে সেই মাদক স্থানীয় অপরাধী ও এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। মাদক কারবারীদের জেরা করেই ওই ভয়ানক খবর জানতে পেরেছিল মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড থানার পুলিশ আধিকারিকরা। শনিবার সকালে আচমকাই হানা দিয়ে তেলেঙ্গানার চেরামাল্লির ওই রাসায়নিক কারখানায়। ১২ হাজার কোটি টাকা দামের মাদক (মেফাড্রোন) বাজেয়াপ্ত করার পাশাপাশি মাদক তৈরিতে ব্যবহৃত ৩৫ হাজার লিটার বিশেষ রাসায়নিকও উদ্ধার করেছে। সেই সঙ্গে এক তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ-সহ ১২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে মিরা রোডে ২৪ লাখ টাকার মাদক সহ পাকড়াও হয় ফাতিমা মুরাদ শেখ ওরফে মোল্লাহ নামে এক বাংলাদেশি মহিলা। তাকে জেরা করেই মিরা-ভায়ান্ডার, ভাসাই-ভিরা সহ বিভিন্ন এলাকায় সক্রিয় মাদক এজেন্টদের সন্ধান পায় পুলিশ। দীর্ঘ এক মাস ধরে মাদক ব্যবসার বিভিন্ন ডেরায় নজর রাখেন পুলিস আধিকারিকরা। তার পরে একসঙ্গে ৬০ ডেরায় ঝটিকা হানা দেওয়া হয়। সেই ঝটিকা হানায় প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সেই সঙ্গে বেশ কয়েকজন এজেন্টকে পাকড়াও করা হয়। ধৃতদের জেরা করেই তেলঙ্গানার চেরামাল্লির রাসায়নিক কারখানায় বিপুল পরিমাণ মাদক তৈরি এবং তা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার খবর জানতে পারেন তদন্তকারীরা।

শনিবার থানে জেলার মিরা-ভায়ান্ডার ও ভিসাই-ভিরার পুলিশ যৌথভাবে তেলঙ্গানার ওই কারখানায় হানা দেয়। উদ্ধার করা হয় ১২ হাজার কোটি টাকার মাদক। বাজেয়াপ্ত করা হয় ৩৫ হাজার লিটার রাসায়নিক। বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তাদের মধ্যে এক তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই তথ্য বিশেষজ্ঞই রাসায়নিক কারখানার আড়ালে মাদক ব্যবসার মূল পাণ্ডা। গত কয়েক বছর ধরেই রমরমিয়ে চালাচ্ছিল ব্যবসা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট