গায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অপমানে যোগী আদিত্যনাথের বাড়ির সামনেই আত্মহত্যার চেষ্টা

এবার নয়ডার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল বিখ্যাত হরিয়ানভি লোকশিল্পী উত্তর কুমারের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মরসুমের আগেই ধর্ষণের মরসুম! দেশজুড়ে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এবার নয়ডার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল বিখ্যাত হরিয়ানভি লোকশিল্পী উত্তর কুমারের বিরুদ্ধে। অপমানে শুক্রবার (৫ সেপ্টেম্বর) লখনউয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। তাঁর অভিযোগ, পুলিশকে একাধিকবার বিষয়টি জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই অপমানিত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে মেয়েটি বেঁচে গিয়েছেন।

মেয়েটি আত্মহত্যার চেষ্টা করার সঙ্গে সঙ্গেই সেখানে মোতায়েন নিরাপত্তা কর্মীরা তাঁকে তাৎক্ষণিকভাবে থামিয়ে দেয়, যার ফলে তিনি বেঁচে যান। এরপর মেয়েটিকে গৌতমপল্লী পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে গাজিয়াবাদ পুলিশকেও এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়, অবশেষে পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেন। ধর্ষিতা জানিয়েছেন, গত ২৪ জুন গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানায় তিনি গায়ক উত্তর কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। কিন্তু মামলা দায়েরের পরেও পুলিশ কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। মামলায় অবহেলার অভিযোগ তুলে ভুক্তভোগী বলেছেন যে, তিনি অভিযুক্তের উপস্থিতি সম্পর্কে বেশ কয়েকবার পুলিশকে অবহিত করেছিলেন, তা সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেফতার করেননি। এবং পুলিশের তদন্ত এগোয়নি।

পুলিশের এই অবহেলায় ক্ষুব্ধ হয়ে শেষমেষ লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে আত্মদহনের চেষ্টা করেন। অবশ্য ঘটনার আগেই, মেয়েটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করে দিয়েছিল যে যদি কর্মকর্তারা কোনও ব্যবস্থা না নেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে আত্মহত্যা করবেন। তা সত্ত্বেও, পুলিশ কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ ধর্ষিতার। পুলিশ কর্মকর্তাদের মতে, বর্তমানে মেয়েটিকে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বক্তব্য রেকর্ড করা হচ্ছে। বর্তমানে, রাজ্য পুলিশ এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে মেয়েটিকে কবে বা কখন ধর্ষণ করছেন গায়ক, তা জানা যায়নি। এমনকি মেয়েটির সঙ্গে গায়কের কী সম্পর্ক তাও জানা যায়নি। এই ঘটনাটি আবারও সংবেদনশীল মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট