মোদির রাজ্যে ফের ভয়াবহ দুর্ঘটনা, শক্তিপীঠ পাভাগড়ে রোপওয়ে ভেঙে নিহত ৬

মর্মান্তিক দুর্ঘটনা! রোপওয়ে ভেঙে বিপত্তি। মৃত্যু হল ৬ আরোহীর। ঘটনাটি ঘটেছে, শনিবার গুজরাতের পাভাগড়ের বিখ্যাত তীর্থস্থান শক্তিপীঠে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক দুর্ঘটনা! রোপওয়ে ভেঙে বিপত্তি। মৃত্যু হল ৬ আরোহীর। ঘটনাটি ঘটেছে, শনিবার গুজরাতের পাভাগড়ের বিখ্যাত তীর্থস্থান শক্তিপীঠে। যেখানে একটি মালবাহী রোপ ওয়ে দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। প্রাথমিক সূত্র অনুযায়ী, রোপওয়ের দড়ি ছিঁড়ে রোপওয়ে নিচে পড়ে একেবারে চুরমার হয়ে গিয়েছে। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ মালবাহী রোপ ওয়ের মধ্যে ছিলেন দুই লিফটম্যান, দুই শ্রমিক-সহ আরও দুজন। ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাললের বিধায়ক জয়দ্রথ সিংহ পারমার।

পঞ্চমহল কালেক্টরের মতে, বিকেল সাড়ে তিনটে দিকে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছয়। এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে কর্তৃপক্ষ এখনও আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি। দমকল বাহিনীর কর্মীরা বর্তমানে উদ্ধারকাজ এবং আরও তদন্তে নিয়োজিত রয়েছে। এদিকে, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে, আবহাওয়া খারাপ থাকার কারণে শনিবার সকাল থেকেই যাত্রীবাহী রোপওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তীর্থস্থানে চলমান উন্নয়ন প্রকল্পের জন্য নির্মাণ সামগ্রী স্থানান্তরের জন্য কার্গো রোপওয়েটি চালু ছিল। পাভাগড় পাহাড় চম্পানের থেকে তিনটি ধাপে উঠে এসেছে এবং এর মালভূমি ১৪৭১ ফুট উচ্চতায় অবস্থিত। পাহাড়ের চূড়ায় দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত পৃষ্ঠপোষক মন্দির রয়েছে। প্রতি বছর প্রায় ২৫ লক্ষ দর্শনার্থী এখানে আসেন। তীর্থযাত্রীদের মন্দিরে পৌঁছনোর জন্যে প্রায় ২০০০ সিঁড়ি বেয়ে উঠতে হয়। তাই রোপওয়ের ব্যবস্থা রয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট