ধর্ষণের পর খুন, দিল্লি-জয়পুর হাইওয়ে থেকে উদ্ধার বিদেশী মহিলার অর্ধনগ্ন দেহ

ফের ভারতে উদ্ধার বিদেশী মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাটি ঘটেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গুরুগ্রামের মানেসর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভারতে উদ্ধার বিদেশী মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাটি ঘটেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গুরুগ্রামের মানেসর এলাকায়। যেখানে সন্দেহজনক অবস্থায় এক বিদেশী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মামলার তদন্ত শুরু করেছে। তবে বিদেশী মহিলাটি বেঁচে নেই। তিনি মারা গিয়েছেন। পুলিশ এটিকে সন্দেহজনক হত্যা বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে মানেসরের সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ি মৃত মহিলাটি আফ্রিকান বংশোদ্ভূত। তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

জানা গিয়েছে, রবিবার সকাল ৬ টার সময়ে মানসের পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। যেখানে তাদের বলা হয় যে, দিল্লি-জয়পুর হাইওয়েতে আইএমটি চকে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। মহিলার শরীরের উপরের অংশে ন্যূনতম পোশাক ছিল। তবে তাঁর শরীরের নীচের অংশ সম্পূর্ণরূপে খোলা ছিল। যা দেখে মনে হচ্ছে, তাঁকে হত্যার আগে যৌন নির্যাতন করা হয়েছিল। এরপর পুলিশ ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের অনুমান, মহিলাকে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়ে পারে বা তাঁকে ধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে। তবে পুলিশের কাছে এখনও কিছু স্পষ্ট নয়। তা নির্ধারণের জন্য পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ফরেনসিক এবং ময়নাতদন্তের রিপোর্টের পরে আরও বিস্তারিত তথ্য স্পষ্ট হবে। যদিও ভারতে বিদেশী মহিলার ধর্ষণের ঘটনা এই প্রথম নয়। এর আগে পুনেতে একজন ব্রিটিশ মহিলাকে ধর্ষণ করে খুন করেছিল তাঁর দেশীয় প্রেমিক। এরপর তাঁর মৃতদেহ সমুদ্র সৈকতে ফেলে রাখা হয়েছিল।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট