কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১ জঙ্গি, গুরুতর জখম ৩ জওয়ান

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুদ্দার এলাকায় আবারও নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। চলেছে চরম গুলিবর্ষণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই খারাপ খবর! জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বলয় দিয়ে প্রতিনিয়ত ভারতে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুদ্দার এলাকায় আবারও নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। চলেছে চরম গুলিবর্ষণ। তথ্য অনুযায়ী, তল্লাশি অভিযানের সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়, যার পরে সংঘর্ষ আরও তীব্র হয়। নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে জানতে পেরেছিল যে, কুলগাঁও জেলার গুদ্দা এলাকায় প্রায় ৩ থেকে ৪ জন সন্ত্রাসী লুকিয়ে আছে। এরপরেই নিরাপত্তা বাহিনী তৎপর হয় এবং অভিযান শুরু করে।

সেনাবাহিনীর গুলিবর্ষণের পরে জঙ্গি সংগঠনও গুলি চালায়। যার ফলে এক সন্ত্রাসী নিহত হন। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতীয় নিরাপত্তা বাহিনীর তিন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। এখনও অভিযান চলছে। সূত্রের খবর, সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযানে গুলি চালানোর সময় তিনজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন, যার মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। আহত হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বলা হচ্ছে যে, গুদ্দার এলাকায় ঘেরাও করা সন্ত্রাসীরা হলেন লস্কর-ই-তৈয়বার সদস্য। যাঁরা ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলার অংশ ছিলেন। যেখানে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছেন। আজ তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়।

জানা গিয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে, সীমান্তরক্ষী বাহিনী (BSF) জম্মুর আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে একজন পাকিস্তানি নাগরিককে আটক করেছে। গত সন্ধ্যায় সীমান্ত পিলারের কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে বিএসএফ জওয়ানরা পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বর্তমানে তার পরিচয় এবং সীমান্ত অতিক্রমের উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে। বিএসএফ কর্মকর্তারা বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই তার উদ্দেশ্য এবং পটভূমি সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে। সীমান্তে নিরাপত্তার কথা বিবেচনা করে, এলাকায় টহল এবং তল্লাশি জোরদার করা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট