অবশেষে উদ্ধার হল লালকেল্লার চুরি যাওয়া ১ কোটির কলস, হাপুর থেকে গ্রেফতার চোর

অবশেষে চুরি হওয়া ১ কোটি টাকা মূল্যের হিরের কলস উদ্ধার করেছে পুলিশ এবং চোরকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধ শাখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই রাজধানী দিল্লিতে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। চোর হানা দিয়েছে ঐতিহাসিক লাল কেল্লায়। সেখান থেকে খোয়া গিয়েছে একটি হীরক খচিত কলসি। যার দাম কয়েক কোটি টাকা। জানা গিয়েছে, সম্প্রতি লালকেল্লায় জৈনধর্মের কোনও একটি অনুষ্ঠান চলছিল। তখনই কয়েক কোটি মূল্যের হিরে খচিত সোনার কলসটি চুরি হয়েছে। অনুষ্ঠান চলাকালীনই সুযোগ বুঝে সেই কলসিটি চুরি করে পালায় চোর বাবাজি। সেদিন থেকেই উদ্ধারকার্য শুরু করেছিলেন দিল্লি পুলিশ। এমনিতেই লালকেল্লা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। কারণ ঐতিহাসিক ভবনটি রক্ষার জন্যে সিআইএসএফ সদস্য মোতায়েন রয়েছে। সেখান থেকে কীভাবে ঐতিহাসিক হিরের কলসি চুরি হয়, সেই নিয়েই উঠে ছিল প্রশ্ন! যদিও চিন্তার কিছু নেই! অবশেষে চুরি হওয়া ১ কোটি টাকা মূল্যের হিরের কলস উদ্ধার করেছে পুলিশ এবং চোরকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধ শাখা।

জানা গিয়েছে, CCTV ফুটেজের ভিত্তিতে, উত্তরপ্রদেশের হাপুর থেকে চোরকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়, পুলিশ জানিয়েছে, একটি নয়, তিনটি হীরের কলস চুরি হয়েছে, যার মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। অন্য অভিযুক্ত এবং দুটি কলস উদ্ধারের জন্য অভিযান চলছে। সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর লালকেল্লায় অনুষ্ঠিত জৈনদের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ আরও অনেকে। সকলের সামনেই হিরের কলসিটি চুরি হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ভূষণ শর্মি স্বীকার করেছেন যে, অনুষ্ঠানের সময়ে ভক্তদের সঙ্গে তিনি মিশে গিয়েছিলেন। কারণ তাঁর পরনেও ধুতি পাঞ্জাবি ছিল।

এরপর ওম বিড়লা অনুষ্ঠানে আসার সময় কিছু গোলযোগ সৃষ্টি হয়েছিল অনুষ্ঠান কক্ষে, তখনই তিনি হিরে খচিত সোনার কলস নিয়ে পালায়। তদন্ত শুরু হলে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে, ধুতি পরা এক ব্যক্তি কৌশলে উপাসনালয়ে যাচ্ছেন এবং পরিস্থিতির সুযোগ নিয়ে কলসটি ব্যাগে পুড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে এই মামলায় একাধিক দল কাজ করেছে। চুরি হওয়া এই কলসটি কেবল সোনা ও রত্নখচিত অলংকার ছিল না, বরং জৈন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে দৈনন্দিন উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি প্রায় ৭৬০ গ্রাম সোনা এবং হীরা, পান্না এবং রুবির মতো প্রায় ১৫০ গ্রাম মূল্যবান রত্ন দিয়ে খচিত ছিল। এই চুরির বিষয়ে, আয়োজক কমিটির সদস্য পুনীত জৈন বলেছেন যে, কলসটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হচ্ছে এবং পূজার সময় প্রতিদিন একটি বিশেষ মঞ্চে স্থাপন করা হত। শুধুমাত্র ঐতিহ্যবাহী পোশাক পরা অনুমোদিত ব্যক্তিদের মঞ্চে প্রবেশের অনুমতি রয়েছে।

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট