DA মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি। সোমবার বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে উঠেছিল মামলাটি। শুনানের শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে।

শীর্ষ আদালত জানিয়েছে, সরকারপক্ষ বা মামলাকারী কারোর কিছু বলার থাকলে তা লিখিত আকারে জমা দিতে পারবে। রাজ্যকে আগেই ২৫ শতাংশ ডিএনএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালত তার জন্য সময় ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য আরও ছয় সপ্তাহ সময় চেয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। গত ৪ অগস্ট থেকে ৭ অগস্ট মামলার শুনানি চলেছে। গত ১২ অগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। গত ১ সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল। কিন্তু সেই শুনানিও পিছিয়ে যায়। মামলাকারীদের আইনজীবীদের মধ্যে একজন অনুপস্থিত থাকায় মামলা পিছিয়ে গিয়েছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

সরকারি কর্মীদের দাবি, কেন্দ্র সরকার কর্মীদের যেই হারে ডিএ দেয়, সেই হারেই রাজ্য সরকারকেও ডিএ দিতে হবে। এমনই দাবিকে সামনে রেখে মামলা দায়ের করেছে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন। এর আগে আরও ২বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সামনেই পুজো। তাই পুজোর আগে ডিএ নিয়ে আদালত কী রায় দেয় সেটাই এখন দেখার। রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন, এবার ইতিবাচক রায় পেতে পারেন। এই রায়ের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর আর্থিক ভবিষ্যৎ। পুজোর আগে ডিএ নিয়ে সকলেই আশাবাদী।

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর…