‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে রাহুলের বিরুদ্ধে জ্ঞানেশের জেহাদকে বিঁধলেন প্রাক্তন তিন নির্বাচন কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ভোট চুরি’র অভিযোগ করায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে যে ভাষায় আক্রমণ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তা সঠিক নয় বলেই মনে করছেন দেশের তিন প্রাক্তন নির্বাচন কমিশনার। ওই তিন প্রাক্তন নির্বাচন কমিশনার হলেন এসওয়াই কুরেশি ও পি রাওয়াত ও অশোক লাভাসা। ‘ভোট চুরি’র অভিযোগ যুক্তি দিয়ে খণ্ডনে ব্যর্থ হওয়ায় যেভাবে জ্ঞানেশ কুমার বিরোধী দলনেতাকে দেশবাসীর সামনে ক্ষমা চাইতে বলেছেন তা গ্রহণযোগ্য নয় বলেই জানিয়ে দিয়েছেন তিন প্রাক্তন নির্বাচন কমিশনার। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ‘প্রধান নির্বাচন কমিশনার যে রাজনৈতিক প্রভুদের প্রতি আনুগত্য দেখাতেই রাহুলকে নিশানা করেছেন, তাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন কুরেশি-লাভাসারা।’

দেশের একটি প্রধান সারির সংবাদমাধ্যমের বিশেষ কনক্লেভে হাজির ছিলেন দেশের প্রাক্তন তিন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি ও পি রাওয়াত ও অশোক লাভাসা। এর মধ্যে কুরেশি ও রাওয়াত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলেছিলেন। আর লাভাসা মাঝপথেই নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। আমলা হিসাবে তিন জনেই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের চেয়ে কয়েকশো যোজন এগিয়ে। গত ৭ অগস্ট এক সাংবাদিক সম্মেলনে তথ্য-প্রমাণ সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধি। আর লোকসভার বিরোধী দলনেতার ওই অভিযোগে গায়ে জ্বলুনি ধরে যায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের। পাল্টা সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক নেতাদের মতো রাহুলকে বেঁধেন এবং তাঁর অভিযোগ নিয়ে সাতদিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার চ্যালেঞ্জ শোনেন। জ্ঞানেশের ওই ভূমিকা নিয়ে নির্বাচন সদনেই হাসি-ঠাট্টা চলছে।

সংবাদমাধ্যমের বিশেষ কনক্লেভে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে স্বরে কথা বলেছেন, তা কাম্য নয়। ক্রোধ কখনই নির্বাচন কমিশনকে সাহায্য করবে না। ভুলে গেলে চলবে না রাহুল গান্ধি বিরোধী দলনেতা। তাঁর কণ্ঠস্বর মানে দেশের কোটি-কোটি মানুষের কণ্ঠস্বর। রাগ বা ক্রোধ দেখিয়ে কোনও লাভ নেই। নির্বাচন কমিশনের উচিত, রাহুলের তোলা অভিযোগ তদন্ত করে দেখা।’ আর এক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ওপি রাওয়াত বলেন, ‘একজন সাধারণ ভোটারও যদি কোনও অভিযোগ তোলে, তা খতিয়ে দেখা উচিত। দ্রুত সেই অভিযোগ নিয়ে তদন্ত করে কি পাওয়া গেল, তা জনসমক্ষে আনা উচিত। যাতে কারও মনে কোনও সন্দেহ না থাকে।’

আর এক প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা বলেন, ‘রাহুল গান্ধি সাংবাদিক সম্মেলনে বেশ কিছু বিশ্লেষণ উপস্থাপন করেছিলেন। নির্বাচন কমিশনের তথ্যের উপর ভিত্তি করে তা তৈরি করা হয়েছিল। ভারতের নির্বাচন কমিশন হচ্ছে ভোটার তালিকার অভিভাবক। এই ধরনের গুরুতর অভিযোগ উঠলে তদন্ত করার দায়িত্ব তাদের। আপনি কোনও সন্দেহকে বাতাসে ঝুলতে দিতে পারবেন না, কারণ কমিশনের তত্ত্বাবধানে প্রস্তুত ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।’

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক