জ্বলছে নেপাল, এবার প্রাক্তন প্রধানমন্ত্রী দেউবাকে পেটাল বিক্ষোভকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: প্রধানমন্ত্রীর পদ থেকে কেপি শর্মা ওলির ইস্তফার পরেও নেপালে ছাত্র-যুবদের তাণ্ডব থামার কোনও লক্ষণ নেই। দুপুরেই কাঠমান্ডুর রাস্তায় উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় ফেলে মারধরের পর এবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের বর্ষীয়ান নেতা শের বাহাদুর দেউবা ও প্রাক্তন বিদেশ মন্ত্রী আরজু দেউবাকে মারধর করল বিক্ষুব্ধ জনতা। দুজনেই গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সমাজমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। সংসদ ভবনে হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান ২০ বিক্ষোভকারীরা। তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মৃত্যুর দায় নিয়ে ইস্তফা দেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। তাতেও শান্ত হননি বিক্ষোভকারীরা। প্রচণ্ড চাপের মুখে  রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বরং মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, প্রধানমন্ত্রী ওলি সহ একাধিক মন্ত্রীর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় ফেলে মারধর করা হয় উপপ্রধানমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে।

পরিস্থিতির অবনতি ঘটায় বন্ধ করে দেওয়া হয় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। সেনাপ্রধানের পরামর্শে ইস্তফা দেন প্রধানমন্ত্রী ওলি। কিন্তু কোনও পদক্ষেপই শান্ত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ’র মদতপুষ্ট বিক্ষোভকারীদের। নেপালি কংগ্রেসের সদর কার্যালয় সুপ্রিম কোর্ট সহ একের পর এক সরকারি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। কার্যত বহ্নো‍ৎসবে মেতে উঠেছে নেপালকে ধ্বংসকারীরা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে সেনা হেলিকপ্টারে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী ওলি। তবে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিনা তা জানা যায়নি।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়