‘ওকে কেউ একটা টিকিট দাও’, মেট্রো স্টেশনের বাইরে অপেক্ষারত সারমেয়র ছবি ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: কুকুরের মত বিশ্বস্ত প্রাণী পৃথিবীতে আর একটাও হয় না। তাদের একগুণ ভালোবাসা দিলে তারা মানুষকে হাজার গুণে ফিরিয়ে দিতে জানে। এমনকি প্রভুকে বাঁচাতে জীবন দিতেও দুবার ভাবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুম্বই মেট্রোর বাইরের একটি ছবি ভাইরাল হয়েছে। যা পশুপ্রেমী থেকে শুরু করে আম জনতার মন কেড়ে নিয়েছে। যেখানে দেখা গিয়েছে মুম্বইয়ের মতিলাল ওসওয়াল মেট্রো স্টেশনে (মেট্রো লাইন ২এ-এর অংশ) চুপচাপ বসে রয়েছে একটি কুকুর। যাকে দেখে মনে হচ্ছে সে কারও জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। সেই ছবি নিত্য যাত্রী এবং নেটিজেন উভয়েরই দৃষ্টি আকর্ষণ করেছে।

একজন এক্স (পূর্বে টুইটার) ব্যবহারকারীর সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “সে মেট্রোর টিকিট পেতে পারেনি, তাই সে মুখ নিচু করে বসে আছে। কেউ দয়া করে তাকে টিকিট দিন। তারও যাওয়া উচিত।” শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে মেট্রো স্টেশনের বাইরে কুকুরটি ধৈর্য ধরে মুখ নিচু করে বসে আছে, যেন সে যাত্রার জন্য অপেক্ষা করছে। এই মন জোড়ানো ছবিটি থেকে অনলাইনে ব্যাপক সাড়া মেলায় মঙ্গলবার মহা মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (MMMOCL) ছবিটির একটি আকর্ষণীয় ব্যাখ্যা দিয়েছে। যে ট্যুইট ভাইরাল হয়েছে সেটি শেয়ার করে MMMOCL একটি পোস্টে লিখেছে, “আমরা এই লোমশ বন্ধুর সম্পর্কতে তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছি যে, সে আসলে আমাদের ক্যানাইন স্কোয়াডে কাজ করে এমন এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল। ৩০ জন ক্যানাইন স্কোয়াড সদস্য যাত্রীদের জন্য আমাদের ট্রেনগুলিকে নিরাপদ রাখার জন্য কঠোর পরিশ্রম করে।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ৩০টি উচ্চ প্রশিক্ষিত কুকুরের সমন্বয়ে গঠিত মেট্রোর ক্যানাইন স্কোয়াড নেটওয়ার্ক জুড়ে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও মেট্রোর বাইরে বসে থাকা কুকুরটি ওই দলের অংশ নয়। অনেকেই এই পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছেন। কুকুরটির নিষ্পাপ অভিব্যক্তি এবং অনুগত আচরণ অনেকেই মুগ্ধ করেছে। একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, “সূর্যোদয়ের মতো অনুগত, সুন্দর কুকুর ধৈর্য ধরে অপেক্ষা করছে।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন “কিউট।” এই ধরনের মুহূর্তগুলি ফের একবার আমাদের মনে করিয়ে দেয় যে কীভাবে প্রাণীরা বিশেষ করে কুকুর, আমাদের জীবনে আনন্দ, সান্ত্বনা এবং এমনকি নিরাপত্তা বয়ে আনে। মেট্রোর অফিসিয়াল টিমের অংশ হোক বা কারও সঙ্গী, এই কুকুরের অবস্থান সকলের মধ্যেই বেশ প্রভাব ফেলেছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট