বিপাকে হার্দিক পটেল, পাতিদার আন্দোলনের নেতার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: পাতিদার আন্দোলন সংগঠিত করে পাদপ্রদীপের আলোয় আসা ‘দলবদলু’ তথা বিজেপি বিধায়ক হার্দিক পটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আমদাবাদ আদালত। নির্দেশ দেওয়া সত্বেও মামলার শুনানিতে নিয়মিত হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে আগামী শুনানিতে হার্দিকের হাজিরা বাধ্যতামূলক হল। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি বিরমগামের বিধায়ক।

২০১৮ সালের বহুল আলোচিত পাতিদার সংরক্ষণ আন্দোলনের নেতৃত্বে ছিলেন হার্দিক পটেল। তাঁর ওই আন্দোলন গুজরাতের শাসকদল বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘুম কেড়ে নিয়েছিল। প্রথমে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন হার্দিক। গুজরাত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকও হয়েছিলেন। পরে কংগ্রেস শিবির ত্যাগ করে বিজেপিতে সামিল হন। পাতিদার সংরক্ষণ আন্দোলনের সময় দাঙ্গা, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ১৮৮, ১৮৬, ১২০, ২৯৪, ৩৪ এবং ৫০৬ ধারায় একাধিক মামলা দায়ের হয়েছিল আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে। আন্দোলনের অন্যতম মুখ হিসেবে হার্দিকের নাম তখন সামনে আসে। আদালতের বারবার সমন সত্ত্বেও তিনি হাজিরা দেননি। অবশেষে দীর্ঘদিনের অনুপস্থিতিকে কেন্দ্র করে বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাই প্রমাণ করে যে, ক্ষমতার আসনে থাকলেও আইনের কাছে দায় এড়িয়ে যাওয়া সহজ নয়। হার্দিক পটেল যিনি একসময় সংরক্ষণ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন, পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করেন। কিন্তু আদালতে সেই রাজনৈতিক রং কোনও ঢাল হয়ে দাঁড়াতে পারল না।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট