পুজোর মরশুমে তমলুকে ব্যাঙ্ক ও সোনার দোকানে বাড়ছে নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : শুরু হয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। মা আসছেন মর্ত্যে। আকাশে বাতাসে তাই পুজো পুজো গন্ধ। চারদিকে উঠেছে আগমনীর সুর। পুজো যত এগিয়ে আসছে মানুষের কেনাকাটার ইচ্ছে ও তত যেন বেড়ে যাচ্ছে। এই সময় বাড়ছে নগদ লেনদেন করা এবং মূল্যবান সামগ্রী কেনার ঝোঁক। এই সময় সোনার দোকান এবং ব্যাঙ্কে ভিড় বাড়ছে। পুজোর আগে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়, সেই নিয়ে সদা সতর্ক পুলিশ প্রশাসন। তমলুকের ছোট বড় মিলিয়ে প্রায় সবখানে সোনার দোকান এবং ৩০-৪০টি ব্যাঙ্ক রয়েছে। ব্যাঙ্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি শাখার অফিসার প্রতিনিধি ও শহরের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছে পুলিশ। বৈঠকে হাজির ছিলেন জেলা ও মহাকুমার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।নিরাপত্তার ব্যবস্থা পুলিশের।

পুজোর আগে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সোনার দোকান ও ব্যাঙ্কের আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে। গত মাসেই তমলুকের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছিল এক দুষ্কৃতীকে। তারপরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারমধ্যেই সামনে দুর্গাপুজো। নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করার জন্য তমলুক মহাকুমা অফিসসংলগ্ন এক বেসরকারি গেস্ট হাউসে পুলিশের পক্ষ থেকে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। হাজির ছিলেন শহরের স্বর্ণ ব্যবসায়ীরা।

ওই বৈঠকেই ব্যাঙ্কের প্রতিনিধি থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন, এই সময় শহরের পুলিশের টহলদারি বাড়াতে হবে। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো আরও কড়া নজরদারির ব্যবস্থা করতে হবে। এই অবস্থায় কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সোনার দোকান ও ব্যাঙ্কগুলির আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি সেগুলো নিয়মিত কাজ করছে কিনা সেই বিষয়ে দেখতে হবে।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা