মাথার দাম ছিল কোটি টাকা! যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত মাওবাদী নেতা বালকৃষ্ণ-সহ ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: মাওবাদী নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ছত্তিশগড়ের গরিয়াবন্ধে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন শীর্ষ মাওবাদী নেতা মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণ। পুলিশের খাতায় তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। তিনি একা নন, যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছেন আরও ৯ মাওবাদী। উল্লেখ্য, গত মে মাসে নারায়ণপুরের অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসবরাজ। পুলিশের খাতায় তাঁর-ও মাথার দাম ছিল এক কোটি টাকা। তিনি একা নন, তার সঙ্গে আরও ২৯ জন মাওবাদীকে খতম করেছিল যৌথবাহিনী।

ছত্তিশগড় পুলিশের রায়পুর রেঞ্জের আইজি অমরেশ মিশ্র জানিয়েছেন, ‘গরিয়াবন্ধের গভীর জঙ্গলে সদলবলে মাওবাদী নেতা মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণ ডেরা বেঁধেছিল বলে বুধবার (১০ সেপ্টেম্বর) গোপন সূত্রে খবর পাওয়া যায়। কালবিলম্ব না করেই গোটা এলাকা ঘিরে ধরে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কোবরা কম্যান্ডো ও রাজ্য পুলিশের বিশেষ বাহিনী। গভীর জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা মাওবাদীদের সঙ্গে টানা বেশ কয়েক ঘন্টা ধরে গুলির লড়াই চলে যৌথবাহিনীর। বৃহস্পতিবার শীর্ষ মাওবাদী নেতা মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণ সহ ১০ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করা হবে। তার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় জোরকদমে মাওবাদী দমন অভিযান শুরু হয়। এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত ছত্তিশগড়-মহারাষ্ট্র-ওড়িশা সহ মাও অধ্যুষিত রাজ্যগুলিতে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকশো মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। তার মধ্যে রয়েছে সিপিআই-মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট