Flipkart Big billion days  সেলে Google Pixel 9 পাওয়া যাবে অর্ধেকেরও কম দামে 

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমকে ঘিরে স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। প্রতি বছরই Flipkart ও Amazon–এর বড় সেলগুলোতে বিভিন্ন সংস্থা তাদের জনপ্রিয় মডেলে বিশাল ছাড় ঘোষণা করে। এ বছর সেই লড়াইয়ে বিশেষভাবে নজর কেড়েছে Google Pixel 9। যা ফ্লিপকার্টের Big Billion Days Sale 2025–এ পাওয়া যাবে মাত্র ₹34,999 টাকায়। Pixel 9 এর আসল মূল্য ছিল প্রায় ₹80,000, তবে নানা অফার, ব্যাংক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে ফোনটি আসবে গ্রাহকের নাগালের মধ্যে। এর ফলে প্রিমিয়াম সেগমেন্টে যেখানে OnePlus, Samsung ও iQOO দীর্ঘদিন ধরে গ্রাহক টানার চেষ্টা করছে, সেখানে Google এখন নতুন করে হুমকি হয়ে উঠছে।

বিগ বিলিয়ন সেল ফ্লিপকার্টের সাধারণ গ্রাহকদের জন্য শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে এবং ফ্লিপকার্ট প্রিমিয়াম সদস্যরা এই সেলের সুবিধা ব্যবহার করতে পারবেন ২২ সেপ্টেম্বর থেকেই। বিশেষজ্ঞদের মতে, এত বড় মূল্যছাড় Google Pixel 9–কে উৎসব মরসুমের অন্যতম সেরা ডিল বানিয়ে তুলবে।

ফোনটিতে রয়েছে Tensor G4 প্রসেসর, 12GB RAM, চমৎকার OLED ডিসপ্লে ও উন্নত ক্যামেরা সিস্টেম—যা সাধারণত উচ্চ মূল্যের ফ্ল্যাগশিপ ফোনেই পাওয়া যায়। Flipkart এই অফারের মাধ্যমে শুধু Pixel 9–কেই নয়, বরং পুরো প্রিমিয়াম মার্কেটকে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে। এখন দেখা যাচ্ছে, মধ্যবিত্ত গ্রাহকরাও সহজে প্রিমিয়াম স্মার্টফোনের দিক ঝুঁকছেন, যা আগে কল্পনা করা যেত না। বাজার বিশ্লেষকদের ধারণা, এই ধরণের অফার সামনের দিনগুলোতে স্মার্টফোন সংস্থাগুলিকে নতুন মূল্যনীতির দিকে ঠেলে দেবে। ফলে উৎসব শেষে প্রিমিয়াম ফোনের দামের ভারসাম্যেও প্রভাব পড়তে পারে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন