নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীলা কার্কি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টা নাগাদ রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা। তিনিই হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ সহ জেন জি আন্দোলনের কোর কমিটির সদস্যরা। ২০১৫ সালে চালু হওয়া নেপালের নয়া সংবিধানের ৬১ ধারা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলা কার্কিকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এর আগে পুষ্পকমল দহাল, শের বাহাদুর দেউবা সহ প্রাক্তন প্রধানমন্ত্রীরা সংবিধানের ৭৬ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গত সোমবার নেপালে শুরু হয় ছাত্র-যুবদের আন্দোলন। ওই আন্দোলন জেন জি হিসাবেই পরিচিত। শুরু থেকেই হিংসাত্মক হয়ে দাঁড়ায় আন্দোলন। দেশের সংসদ ভবন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়-বিক্ষোভকারীদের তাণ্ডবের হাত থেকে রেহাই মেলেনি কিছুর। শুধু তাই নয় একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি নারকীয় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। ওই বিক্ষোভের জেরে গত মঙ্গলবার দুপুরেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কেপি শর্মা ওলি। তবে তাতেই শান্ত হননি আন্দোলনকারীরা। জ্যান্ত পুড়িয়ে মারেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীকে। টানা ৪৮ ঘন্টার বেশি সময় ধরে দেশজুড়ে ধ্বংসলীলা চালায় জেন জি’রা। তাতে ২০ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে দায়িত্ব নেয় সেনাবাহিনী।

কেপি শর্মা ওলির ইস্তফার পরে দেশের হাল কে ধরবে তা নিয়ে গত ৭২ ঘন্টা ধরেই জোর চর্চা চলছিল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে তিন জনের নাম নিয়ে আলোচনা চলছিল। ওই তিন জন হলেন কাঠমান্ডুর মেয়র তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট বলেন্দ্র শাহ, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি ও  নেপাল বিদ্যু‍ৎ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কুল মান ঘিসিং। যদিও সিআইএ এজেন্ট ও দার্জিলিংয়ে অশান্তির প্রধান হোতা বলেন্দ্রকে মানতে রাজি হননি সেনাপ্রধান অশোক রাজ সিগদালে। এমনকি কুল মান ঘিসিং নিয়েও আপত্তি জানান। শেষ পর্যন্ত সেনাপ্রধানের পরামর্শে নেপালের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি সুপরিচিত। সূত্রের খবর, সেনাপ্রধান অশোক রাজ সিগদালের সবুজসঙ্কেত পাওয়ার পরেই সুশীলাকে ডেকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেওয়ার জন্য সুশীলাকে অনুরোধ জানান তিনি। অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসাবে কারা-কারা থাকবেন তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়।

এদিকে, শুক্রবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহর। প্রশাসনের তরফে বিক্ষোভে নিহত প্রিয়জনদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর শুরু করা হয়েছে। নেপাল পুলিশের  মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দি, তিন জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন অন্যান্য।

 

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের