চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়ম মেনে চলছে মন্দিরবাজারের ছয় বুড়োর পুজো, নেপথ্য়ের গল্প কী?

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী। কাউন্টডাউন শুরু। দেবী দুর্গার মর্ত্যে আগমনের দিন গুনতে শুরু করেছে বাঙালিরা। কলকাতা সহ জেলায় জেলায় জেলায় থিমের প্রতিযোগিতা। প্রতিমা তৈরি ও মণ্ডপসজ্জা এখন শেষলগ্নে। রাজ্যের সর্বত্র জোরকদমে চলছে পুজো প্রস্তুতি। থিমের পুজো ছাড়াও রয়েছে বাড়োয়ারি, বনেদি বাড়ি ও বিভিন্ন ছোটখাটো নামকরা পুজো।  তারমধ্যে অন্যতম মন্দিরবাজারের নস্করবাড়ির পুজো। এলাকায় ছ’বুড়োর পুজো বলে পরিচিত। এই বাড়ির সদস্যরা আসলে ছিলেন লশকর। পরে নিজেরাই নস্কর পদবী নেন।

পুজোর দুই মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা যায়, মধ্যযুগে গৌড়ের নবাব ফিরোজ শাহের দেওয়ান ছিলেন রায়দিঘির ছত্রভোগের বাসিন্দা রামচন্দ্র লশকর। তাঁর দক্ষতার জন্যই তাঁকে খাঁ উপাধি দেওয়া হয়েছিল। তাঁর ৩ প্রজন্ম পরে রামজীবন খাঁ লশকর পরিবারকে নিয়ে আসে মন্দিরবাজারের জগদীশপুর গ্রামে। লশকরের পরিবর্তে নস্কর পদবী নেন তাঁরা।

অন্য়ান্য পুজোর থেকে এই পুজোর রীতি নীতি কিছুটা আলাদা। দেবীকে নৈবেদ্য হিসেবে দেওয়া হয় ৬ মণ চাল। শুরুতে  বাড়ির ৬ ভাই এক মণ করে চাল দিতেন। সেই থেকে এই প্রথা চলে আসছে। জৈলুসে কিছুটা ভাটা এলেও নিয়ম মেনে ৬ মণ চাল দেওয়া হয়। পুজোর পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। বাঁশকাটা থেকে শুরু করে কাপড় দিয়ে সাজানো আলপোনা আঁকা, ধূপ-ধুনো দেওয়া সব নিয়ে বাড়িটাই হয়ে উঠেছে মন্দির।

২৫ বছর ওই এলাকায় বাস করার পরে ১১২০ বঙ্গাব্দে দুর্গাপুজোর সূচনা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নাদেশ পেয়েই আলাদা করে মণ্ডপ তৈরি করে পুজো করা হয়। মহালয়ার পরদিন থেকেই শুরু হয় দেবীর বোধন। আগে ৬ মণ চাল দেবীকে নিবেদন করা হতো। গ্রামের মানুষদের পংক্তি ভোজনও করানো হতো। দিনে দিনে নস্করবাড়ির পুজোয় জৌলুস বেড়েছে। পুজোর ঐতিহ্য বজায় রেখে প্রত্যেক ৩ বছর অন্তর পালা করে দায়িত্ব পালন করছেন বর্তমান প্রজন্ম।

নস্কর পরিবারের পক্ষ থেকে বলা হয়, সারা বছর অপেক্ষা করে থাকেন তাঁরা। একচালায় পুজো করা হয় দেবীকে। দশভুজার সঙ্গে পুজো করা হয় কুলদেবতা মদনমোহন জিউকেও। স্বপ্নাদেশ পেয়েই এই ভাবে পুজো করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ