প্রাক্তন সিআইএসএফ কর্মীকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার বিএসএফ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: চাকরি থেকে বরখাস্ত হওয়া সিআরপিএফ প্রাক্তন কর্মীকে, খুনের অভিযোগে গ্রেফতার বিএসএফ কর্মী ও তার বন্ধু। অভিযুক্ত বিএসএফ(BSF) কর্মীর নাম অভিজিৎ হালদার(Avijit Haldar)। বাড়ি অশোকনগর কল্যাণগড়(Kalyangar) এলাকায় ।তার সহযোগী শম্ভু পাল বাড়ি অশোকনগর কচুয়া এলাকায়।প্রসঙ্গত অগাস্ট মাসের ৪ তারিখে অশোকনগর বুজরুক দিঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়।

তদন্তে নেমে পুলিশ শুধুমাত্র একটি বাসের টিকিট উদ্ধার করেছিল ।সেই ঘটনায় সূত্র ধরে অবশেষে দুই অভিযুক্ত গ্রেফতার।পরবর্তীতে মৃত যুবকের নাম পরিচয় জানা যায় ।তার বাড়ি মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় ।যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় তাকে সিআইএসএফের(CISF) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

তবে কি কারণে খুন তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ। শনিবার অভিযুক্ত বিএসএফ কর্মীকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করে অশোকনগরে(Asoknagar) নিয়ে আসে। রবিবার পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানা। ধৃত বিএসএফ কর্মীকে হেফাজতে নিয়ে এই খুনের পেছনে মূল কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ।নিহত সি আই এস এফ জওয়ানের সঙ্গে ধৃত বিএসএফ জওয়ানের পরিচয় কিভাবে হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

দুজনের মধ্যে ব্যক্তিগত কোন শত্রুতা ছিল কিনা তা যাচাই করছে পুলিশ। কি কারনে সিআইএসএফ জওয়ান মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তা জানতে পুলিশ তদন্ত করছে। নিহত সিআইএসএফ জবানের পরিবারের সদস্যদের সাথে কথা বলছে পুলিশ। এই খুনের ঘটনায় আরো একজন গ্রেফতার হয়েছেন। তার ভূমিকা এই খুনের কিরকম ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের