চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়োগের পর তৈরি আধার ও ভোটার কার্ড, সিভিকের কীর্তিতে শোরগোল

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম সুমন বণিক(Suman Banick)। গাইঘাটা থানায় তার নিয়োগ হয় ২০১৩ সালে। অথচ সুমন বণিকের আধার কার্ড ইস্যু হয়, ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি। তার ভোটার কার্ড তৈরি হয় ২০২০ সালের ১৪ মার্চ। তার এই নিয়োগের সময় ভোটার ও আধার কার্ড ছিল না ।সেই প্রমাণ সামনে এসেছে। তাহলে কি করে কোন প্রমাণ পত্র ছাড়া ওই সিভিক ভলান্টিয়ার এর নিয়োগ হল? প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

তদন্তে আরও দেখা যাচ্ছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার(Civic Volenteer) এর বাবার নামে ভোটার কার্ড ইস্যু হয়েছে ১৫ মার্চ ২০২০ সাল। ফলে প্রশ্ন দেখা দিয়েছে কি করে বৈধ সরকারি বৈধ পরিচয় পত্র ছাড়া সুমন বনিক চাকরি পেলেন ?রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্তারা কি দায় এড়াতে পারেন? রাজ্য ও কলকাতা পুলিশের শূন্য পদের সংখ্যা ৩০ হাজারের বেশি। সেই শূন্য পদে নিয়োগ বন্ধ থাকায় সিভিক ভলান্টিয়ার দিয়ে ঘাটতি মেটানো হচ্ছে। প্রশিক্ষণহীন এই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে।

গাইঘাটায়(Gaighata) সিভিক ভলেন্টিয়ার -এর নিয়োগ নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কি করে নিয়োগের ৭ বছর পর ভোটার কার্ড তৈরি হল। তথ্য জানার অধিকার আইনে অর্থাৎ আরটিআই- এ এই তথ্য মিলেছে। মধ্যে এই ঘটনার কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। তবে এই নিয়ে কোন মুখ খুলতে চাননি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুমন বণিক। তার ষাট বছর বয়সের বাবার আধার ও ভোটার কার্ড কি করে কি ইস্যু হল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ