বিশ্বকর্মা পূজার দিন ঝড়-বৃষ্টি ট্রেলার দেখাতে পারে, মনে করছেন আবহাওয়াবিদরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজোর দিন আবহাওয়া ট্রেলার দেখাবে। ঝড় বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায়। জানিয়ে দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ মেঘলা হয়ে গিয়েছে শহর ও শহরতলিতে। বেলা বাড়তেই শুরু হয় ঝড়-বৃষ্টি। সঙ্গে চলতে থাকে বজ্রপাত। ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১.৫° সেলসিয়াস কম। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রী সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এর আপেক্ষিক আদ্রতা ছিল ৮৫ থেকে ৯৮%। বুধবার শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।

মঙ্গলবার বৃষ্টি হয়েছে ৪৮.১ মিলিমিটার। আবহাওয়া দপ্তরের অনুমান বুধবার বিশ্বকর্মা পুজোর দিন ঝকঝকে আকাশ খুব একটা মিলবে না। অর্থাৎ নীল আকাশে পেট কাটা চাঁদিয়াল এর আনাগোনায় বাধা সৃষ্টি করতে পারে কালো মেঘ। খুব কম সময়ের মধ্যে দক্ষিন থেকে উত্তরে বিভিন্ন জেলার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। বুথ ও বৃহস্পতিবার এইরকম আবহাওয়া থাকবে বঙ্গে। তবে দক্ষিণবঙ্গে(South Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আবার দক্ষিণবঙ্গে কমে যাবে। কিন্তু হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের স্থানীয়ভাবে প্রবল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

বুধবার বিশ্বকর্মা পূজো পেরলে হাতেগোনা আর কয়েকটা দিন দুর্গাপুজোর বাকি। আবহাওয়ার খামখেয়ালিপনাতে দুর্গাপুজোর মণ্ডপ থেকে প্রতিমা শিল্পী সকলেই চিন্তিত। সময়মতো কাজ শেষ করতে আপ্রাণ চেষ্টা চালালেও হঠাৎ আকাশ কালো করে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় পন্ড হচ্ছে সবকিছু। আবহাওয়াবিদরা মনে করছেন রান্না পুজোর দিন মঙ্গলবার এবং বুধবার বিশ্বকর্মা পূজার দিন ট্রেলার দেখাবে ঝড়-বৃষ্টি। দুর্গা পুজোয় আসল পিকচার দেখা যাবে হয়তো।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের