Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাঞ্চ বক্সের ব্যাগ দিয়ে মাথায় আঘাত, শিক্ষিকার মারে মাথার খুলি ভাঙল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী: অপরাধ করলে ছাত্র-ছাত্রীদের শিক্ষক শাস্তি দিতে পারেন। কিন্তু তা বলে এমন মার মারবে তাতে ভেঙে যাবে মাথার খুলি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার পুঙ্গানুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মারধরের পর মাথার খুলি ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে।

সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে সাত্বিকা নাগশ্রী নামে ওই ছাত্রীকে তার হিন্দি শিক্ষিকা সালিমা বাশা স্টিলের লাঞ্চ বক্স ভর্তি একটি স্কুল ব্যাগ দিয়ে মাথায় আঘাত করেন। পুলিশ জানিয়েছে শ্রেণীকক্ষে ছাত্রীটি দুষ্টুমি করায় রাগের বশে শিক্ষিকা ছাত্রীটিকে আঘাত করেছিলেন। প্রথমে শিশুটির মা, যিনি একই স্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত তিনি মেয়ের মাথায় আঘাতের গুরুত্ব বুঝতে পারেননি। পরে যখন মেয়েটি প্রচণ্ড মাথাব্যথা এবং মাথা ঘোরার কথা বাড়িতে জানায় তখন তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার আগে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করা সিটি স্ক্যানে নিশ্চিত হওয়া যায় যে তার মাথার খুলিতে ফাটল ধরা পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পরিবারে উদ্বেগ ছড়িয়ে পরে। ছাত্রীর পরিবার অভিযুক্ত শিক্ষক এবং অধ্যক্ষ উভয়ের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে। পুঙ্গানুর পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, একই রকম আরেকটি ঘটনায়, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মধুরাবাদ এলাকার শ্রী তনুশ স্কুলে একজন শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে শিক্ষক একটি লোহার বস্তু ব্যবহার করে ছাত্রের বাহুতে আঘাত করেছেন। এই মারের জেরেই ছাত্রের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে ছেলেটির হাত তিনটি জায়গায় ভেঙে গিয়েছে। জানা গেছে যে মোহন নামে পরিচিত সমাজ বিজ্ঞানের শিক্ষক এই ঘটনার জন্য দায়ী।

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী