সুখবর! যাত্রী সুবিধার্থে মেট্রোয় ট্যুরিস্ট স্মার্টকার্ড, ভ্যালিড পুজোর ৫ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই দুর্গাপুজো। সকাল থেকে রাত অনেকেই প্যান্ডেল হপিংয়ে বের হন। বাস, ট্রেন, মেট্রোতে যাত্রী চাপ বাড়ে। রাস্তায় ভিড় সামাল দিতে প্রস্তুত থাকে কলকাতা পুলিশও। এবার পুজোর আগেই চালু হয়ে গিয়েছে মোট্রোর একাধিক লাইন। ফলে মানুষের ঠাকুর দেখতে আরো সুবিধা করে দেওয়া হয়েছে। যদিও ব্লু লাইনে চাপ বেড়েছে, কিন্তু পুজোতে মানুষের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রী সুবিধার্থে পুজোয় চালু করা হল টুরিস্ট স্মার্টকার্ড।

হঠাৎ করে পরিকল্পনা করলে পুজোয় বেরিয়ে পরতেও সমস্যা নেই। মুশকিল আসান রয়েছে মেট্রো। খুব সহজে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে পুজো মণ্ডপে। এবার যতবার ইচ্ছা মেট্রোয় চাপা যাবে। এর জন্যে কলকাতা মেট্রো চালু করল ট্যুরিস্ট স্মার্ট কার্ড। তিনদিন চালু থাকবে এই কার্ড, যাঁর মূল্য ২৫০ টাকা এবং ৫ দিনের জন্য ৫৫০ টাকায় কার্ড কেনা যাবে।

পুজোর সময় এই কার্ড কিনলে পুজোর তিন বা পাঁচ দিন যতবার ইচ্ছা মেট্রোয় চাপা যাবে। ওই টাকায় যত খুশি মেট্রোয় ওঠা যাবে। নির্ধারিত সময়ের আগে রিচার্জ ভ্যালু শেষ হবে না। কলকাতা মেট্রোর কর্তারা জানিয়েছ, পুজোর আগে চালু করা হচ্ছে এই কার্ড। নির্ধারত সময়ের পরেই শেষ হবে এই কার্ডের রিচার্জ। তার আগে যে কেউ ওই কার্ড নিয়ে যতবার খুশি ততবার যাতায়াত করতে পারবেন।

পুজোর সময়ে ভিড় বাড়ে মেট্রোতে। ভিড় বাড়ে টিকিট কাউন্টারেও। তাই এবার টিকিট কাউন্টারের চাপ কমাতে মানুষের সময় বাঁচাতে এই ব্যবস্থা করা হচ্ছে। কাউন্টারে লম্বা লাইনে না দাঁড়িয়ে সরাসরি স্মার্ট গেটে কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে নেমে যাওয়ার মতো সময় বাঁচানোর কাজ আর কিছুই নেই। গত বছর ষষ্ঠীর দিনেই কলকাতা মেট্রোর ব্লু–লাইনে ৯ লক্ষ ৬০ হাজার যাত্রী চেপেছিলেন। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের