আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ-শিল্পার আর্থিক প্রতারণা মামলায় নাম, বিপাশা-নেহা-একতাকে আইনি নোটিশ ধরাল EOW

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির। ব্যবসায়ী দীপক কোঠারি বলিউড দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন। এরপরেই অভিনেত্রী এবং তাঁর ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বই পুলিশ। যাতে তারা দেশ ছাড়তে না পারেন। এবার এই রাজ-শিল্পার এই আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ালো অভিনেত্রী বিপাশা বসু, নেহা ধুপিয়া এবং পরিচালক-প্রযোজক একতা কাপুরের। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)-সূত্রের খবর, শিল্পা-রাজের পরিচালিত বন্ধ সংস্থার থেকে বহু আর্থিক সুবিধা পেয়েছেন নেহা, বিপাশা এবং একতা কাপুর। শীঘ্রই তাদেরকে তলবের জন্যে ডাকতে পারেন EOW।

ইতিমধ্যেই বেস্টডিল টিভি প্রাইভেট লিমিটেডের সঙ্গে সম্পর্কিত ৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন রাজ-শিল্পা। জানা যায়, এই সংস্থাটি শিল্পা, রাজ কুন্দ্রা এবং অভিনেতা অক্ষয় কুমার চালু করেছিল। এটিই ভারতের প্রথম সেলিব্রিটি টেলিশপিং চ্যানেল ছিল। কিন্তু ২০১৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে যায়। সূত্র অনুসারে, EOW দাবি করেছে যে, রাজ-শিল্পা পরিচালিত সংস্থাটির প্রচার করেছিলেন একতা কাপুর, নেহা ধুপিয়া এবং বিপাশা বসু। তার প্রেক্ষিতেই তাঁরা এই সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণে আর্থিক সুবিধা পেয়েছিলেন। সেই জিজ্ঞাসাবাদ করতেই EOW অভিনেত্রীদের ডেকে পাঠাবেন। শীঘ্রই তাদের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন EOW-এর একটি সূত্র।

তদন্তকারী দল বিশ্বাস করে যে, বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড ব্র্যান্ডিং এবং প্রচারণার উদ্দেশ্যে বেশ কয়েকজন সেলিব্রিটিকে অর্থ প্রদান করা হয়েছিল। সেই অর্থ প্রদান কীভাবে করা হয়েছিল এবং কোনও অনিয়ম হয়েছে কিনা তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। কোম্পানির তহবিলের অপব্যবহারের অভিযোগ রয়েছে, তাই প্রতিটি লেনদেন তদন্ত করা হচ্ছে। আরেকটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই EOW বেস্ট ডিল টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠান এবং প্রচারমূলক ভিডিওগুলির কপি চেয়েছে, যেখানে সেলিব্রিটিরা অংশ নিয়েছিলেন। এই মাসের শুরুতে, শেট্টি এবং কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করা হয়েছিল। গত সপ্তাহে, রাজ কুন্দ্রা কে জালিয়াতির মামলায় পাঁচ ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা করেছিল EOW।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ