হাড়হিম করা ঘটনা! সাপের মাথা কামড়ে উপড়ে নিল ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুপতি: হাড়হিম করে দেওয়া একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এক ব্যক্তিকে সাপে কামড় দিয়েছিল। রাগের বশে সেই সাপেরই মাথা কামড়ে নিললেন সেই ব্যক্তি। সর্পাঘাতের প্রতিশোধ স্বরূপ সাপের মাথা কামড়ে কেটে ফেলেছেন ওই ব্যক্তি। তারপর মৃত সাপটির পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার থোত্তাম্বেদু মণ্ডলের চিয়াভরম গ্রামে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে।

স্থানীয়দের মতে, ওই ব্যক্তির নাম ভেঙ্কটেশ। মোটামুটি রোজ রাতেই তিনি মদ্যপান করে বাড়ি ফিরতেন। এদিনও অন্যথা হয়নি। বৃহস্পতিবার মদ্যপ অবস্থায় রাতে বাড়ি ফিরছিলেন ভেঙ্কটেশ। ঠিক তখনই একটি কালকেউটে তাঁকে কামড় দেয়। মদ্যপ অবস্থাতেই দুঃসাহসিক কাজ করে বসেন ভেঙ্কটেশ। তিনি সাপের ওপর প্রতিশোধ নিতে গিয়ে সাপটিকে হাতে ধরে ফেলেন। তারপর মাথা কামড়ে কেটে নেন। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সাপটির। এখানেই শেষ নয়। এরপর ভেঙ্কটেশ রক্তাক্ত মৃত সাপটিকে বাড়িতে নিয়ে যান। তারপর সেটিকে পাশে  রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন।

সাপটি মারা গেলেও তার আগে তো ভেঙ্কটেশ সাপের ছোবল খেয়েছিলেন। ফলে তৎক্ষণাৎ কিছু না হলেও মধ্যরাতের দিকে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। বারবার বমি করতে শুরু করেন ভেঙ্কটেশ। হাত পা নীল হয়ে যেতে থাকে। পরিবারের লোকেরা এই অবস্থা দেখে তড়িঘড়ি ভেঙ্কটেশকে শ্রীকালহস্তি এলাকার হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অবস্থার অবনতি হয়। শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ভেঙ্কটেশকে তিরুপতির রুইয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। কিন্তু ভেঙ্কটেশ যে ঘটনা ঘটিয়েছে তাতে হতবাক সকলে।  

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’